কোনোকিছু সম্পূর্ণ বোঝাতে "১০০%"-ই ব্যবহার করা হয় কেন?
আমরা সবসময়ই ভালো বা পুরোপুরি বোঝাতে ১০০% ব্যবহার করি। কেন আমরা exactly ১০০%-ই ব্যবহার করি?
4419 views
1 Answers
পার্সেন্টেজ হলো একটি সংখ্যা বা অনুপাত যা ১০০ এর সাথে তুলনা করে নির্ণীত হয় অর্থাৎ যে কোনো কিছুর পরিমাণ ১০০ এর অনুপাতে প্রকাশ করাকে পার্সেন্টেজ বলা হয়। পার্সেন্টেজ-এর এই সংজ্ঞাতেই বিষয়টি নির্দিষ্ট করা আছে।
এর মূল ব্যাখ্যা দিতে গেলে এর উৎপত্তি সম্পর্কে একটু ধারণা প্রয়োজন-
"percent" শব্দটি ল্যাটিন শব্দ "per centum" থেকে উদ্ভূত যার অর্থ "by hundred" আর পার্সেন্ট সিম্বলটিও ইতালিয়ান টার্ম "per cento" থেকে এসেছে, যা দ্বারা বুঝানো হয় "প্রতি ১০০'র জন্য"
উক্ত ব্যাখ্যা অনুযায়ী যখন আপনি বলবেন ১০০% উপস্থিত, তখন এর পূর্ণ অর্থ দাঁড়ায় "প্রতি ১০০'র জন্য ১০০ জন উপস্থিত" অর্থাৎ সবাই উপস্থিত। একইভাবে ৩০% মানে "প্রতি ১০০-তে ৩০" এরকম বুঝায়।
আশা করি বুঝতে পেরেছেন।
4419 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy