আমার বাড়ির সামনে দিয়া মেঘনা নদী বয়?
1 Answers
এই যে আমার দেশ , আহা এই যে আমার বাড়ি
এই বাংলাদেশের লাইগা আমি জীবন দিতে পারি ।
খড়ের ছাওয়া বাড়ি আমার, পাটখড়ির বেড়া
চোখ জুড়ানো সবুজ দিয়ে আমার বাড়ি ঘেরা ।
পেন্দোনোতে আছে আমার তাঁতি বাড়ির শাড়ি
এই বাংলাদেশের লাইগা আমি জীবন দিতে পারি ।
এই যে আমার দেশ , আহা এই যে আমার বাড়ি
এই বাংলাদেশের লাইগা আমি জীবন দিতে পারি ।
আমার বাড়ির পাশ দিয়া মেঘনা নদী বয়,
বাইটাল সুরে মাঝি আমার বন্ধুর কথা কয়।
আর কোথাও যাবো নাকো এই দেশটাকে ছাড়ি
এই বাংলাদেশের লাইগা আমি জীবন দিতে পারি ।
এই যে আমার দেশ , আহা এই যে আমার বাড়ি
এই বাংলাদেশের লাইগা আমি জীবন দিতে পারি ।
বিঃদ্রঃ 2009 সালে এই গানটি আমার গ্রামের একজনের কাছে শুনেছিলাম । মনে আছে , তাই দিলাম । হয়তো দু একটি শব্দ কম-বেশি থাকতে পারে , মনে কিছু নিবেন না ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy