কি করলে আবার নতুন চুল গজাবে?

আমার বয়স উনিশ বছর । প্রায় চার মাস ধরে আমার মাথা থেকে চুল উঠে যাচ্ছে । এখন সামনের দিক থেকে টাক হয়ে গেছে । দয়া করে আমাকে জানাবেন কি করলে আমার এই সমস্যা সমাধান করতে পারি ? (আর হ্যাঁ, আমার বাবা,দাদার এই সমস্যা ছিল) Plz Plz Help Me
3169 views

4 Answers

আলেবেরা জেল মাথায় দেন,ভিটামিন-ই কেপ নিয়মিত খান।তবে ডাক্তার কে বলে ভিটামিন-ই খাবেন

3169 views Answered
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলি এন্ড্রোজেনেটিক এলোপেশিয়া। এন্ড্রো মানে হলো হরমোন। আর জেনেটিক মানে হলো বংশগত। সুতরাং অনেক সময় হরমোনের কারণেই হয়ে থাকে। আর বংশগত কারণে হয়। যাদের টাক পড়ে, প্রায়ই দেখা যায়, তার বংশের কারো না কারো টাক আছে। আবার যে বয়সটা বললাম, সেই বয়সে হরমোন এন্ড্রোজেন বেশি মাত্রায় প্রকাশ পায়। যার জন্য এই টাক পড়া শুরু হয়। মূলত হরমোন ও বংশগত কারণের জন্য চুল পড়ে। তা ছাড়া এই দুটো কারণ ছাড়াও অজ্ঞাত কারণেও টাক পড়ে থাকে। ওজন কমানোর জন্য খাওয়াদাওয়া একদম কমিয়ে দেওয়াও চুল পড়ার কারণ হতে পারে। সুষম খাবারের বদলে অতিরিক্ত ফাস্টফুড, চকলেট ইত্যাদি খেলে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি হয়েও চুল পড়ে যেতে পারে।  চুল অপরিস্কার থাকা ইত্যাদি।
ভিটামিন কেবল মাত্র আমাদের দেহের সুস্থতার জন্যই জরুরী নয় বরং আমাদের চুলের জন্য ও এটা ভীষণ জরুরী। ভিটামিন- এ মাথার ত্বক থেকে উপকারি সিরাম সরবরাহ করে আর ভিটামিন এ মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। তাই চুল পড়া রোধ করতে চাইলে আগে সবার আগে নিশ্চিত করুন আপনার শরীর যাতে পর্যাপ্ত ভিটামিন পায়।

জিঙ্ক ও আয়রন গ্রহণ

জিঙ্ক আর আয়রন আমাদের মাথার ত্বকে অক্সিজেন সরবরাহ করতে সবচেয়ে বেশী ভূমিকা রাখে। আর মাথার চুল পড়ে যাওয়ার জন্য দায়ী কারণ গুলোর একটি হলম মাথার ত্বকে অক্সিজেনের সল্পতা। তাই চুল পড়া বন্ধ করতে জিঙ্ক আর আয়রন বেশী বেশী গ্রহণ করুন। যেমন মটরশুঁটি, বাদাম, কলিজা, মাংস, দুধে আপনার প্রয়োজনীয় জিংক আর আয়রন বিদ্যমান। আপনি আপনার খাবার তালিকায় এই খাবারগুলো রাখতে ভুলবেন না।
মাথায় নতুন চুল গজাতে কালোজিরার তুলনা হয়না। এখন বাজারে হরহামেশাই কালোজিরার তেল কিনতে পাওয়া যায়। আপনি চাইলে মাথায় কালোজিরার তেল ব্যবহার করতে পারেন আবার ইচ্ছে করলে কালোজিরা খেতে পারেন।

সর্বোপরি একজন চর্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তার
পরামর্শ নেওয়াই উত্তম।
3169 views Answered

এর জন্য আপনি

Ranga Pori Hair Life Hair Oil 

এটা ব্যাবহার করতে পারেন,এটি

 নতুন চুল গজাতে বেশ সাহায্য

করে এবং সেই সাথে চুল পড়াও বন্দ করতে বেশ

সাহায্য করে! ব্যাবহারের সম্পূর্ণ 

নিয়ম প্যাকেটের ভিতর দেওয়া আছে!!

image

ধন্যবাদ।

3169 views Answered

আপনি বিস্ময় অ্যানসারস এর এই প্রশ্নটির উত্তর দেখুন https://www.bissoy.com/qa/315606/

3169 views Answered

Related Questions

Next steps