2 Answers
আমি আমার নিজের অবিজ্ঞতা থেকে বলছি । আপনি যদি চোখে পানি না লাগিয়ে পরিষ্কার কাপড় বা টিসসু দিয়ে চোখ পরিষ্কার রাখেন সেটাই শ্রেয় । তবে বিশেষ প্রয়োজনে আপনি পরিষ্কার পানিতে কাপড় বিজিয়ে চোখ পরিষ্কার করতে পারেন ।
ধন্যবাদ ।
চোখ উঠা সমস্যায় কোন ধরনের পানি
ব্যবহার না করাই ভালভাল,
চোখ উঠা বেশ ছোঁয়াচে রোগ বিধায় রোগীকে এ ব্যাপারে বেশি সচেতন হতে হবে।
– এদিক-সেদিক বেশি ঘোরাঘুরি না করাই ভালো।
– পরিষ্কার কাপড় অথবা টিস্যু দিয়ে চোখের কোণে জমে থাকা পিঁচুটি পরিষ্কার করতে হবে। যতটা সম্ভব ওই কাপড় ঘন ঘন গরম পানি দিয়ে ধুয়ে ব্যবহার করা ভালো।
– অন্য চোখেও এ রোগের আক্রমণ ঠেকাতে যতটা সম্ভব ভালো চোখে হাত না দেওয়াটা মঙ্গলজনক। তবে সাধারণত এ রোগে এক সঙ্গে অথবা পর্যায়ক্রমে দুই চোখই আক্রান্ত হয়।
– রাতে ঘুম থেকে ওঠার পর ব্যবহার্য জিনিসপত্র; যেমন- বালিশের কভার, তোয়ালে, স্লিপিং স্যুট ইত্যাদি গরম পানি দিয়ে ধুয়ে ফেলা উত্তম।
– চোখে কালো চশমা পরা উচিত। এতে আলোর প্রতি সংবেদনশীলতা কমে আসে।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী Iventy জাতীয় চোখের ড্রপ ব্যবহার করতে হবে,