পাইলস মলদার?
আমার পাইলস হইয়ে চিল আমি অপরাশান করচি ৮ মাস আগে এখন আবার ব্যাথা করে এখন কি কর আপরাশান আনেক সমিসা?
1 Answers
পাইলস অপারেশনের পর আবার হওয়ার আশংকা শতকরা ২ ভাগ রোগীর থাকে। যারা পাইলস আবারও হয়েছে বলে অভিযোগ করেন তারা এটি বলতে সাধারণত বোঝান মলদ্বারে বাড়তি ত্বক বা মাংসপিণ্ড অথবা চুলকানি হয়েছে। মলদ্বারে চুলকানি বিভিন্ন রোগের একটি লক্ষণ মাত্র।
পাইলস আবার হওয়ার পেছনে অপারেশনের একটি কৌশলগত কারণ রয়েছে। অপারেশনের সময় যে শিরাগুলো স্বাভাবিক বলে মনে হয়েছিল পরবর্তী সময়ে মলদ্বারের চাপ বৃদ্ধি পাওয়ায় অথবা কোলেটারাল রক্ত সঞ্চালন বৃদ্ধি পাওয়ার কারণে কয়েক বছর পর এগুলো পাইলস আকারে দেখা দিতে পারে। এছাড়া পাইলস যখন বড় হয় তখন মনে হয় মলদ্বারের চতুর্দিকের পুরো এলাকাই পাইলসে ভর্তি। তখন সার্জনের মনে হয় সব স্ফীত অংশই কেটে ফেলে দিতে হবে নইলে পাইলস থেকে যাবে। যদি এভাবে সবকিছু কেটে ফেলে দেয়া হয় তাহলে মলদ্বার সংকুচিত হয়ে মলত্যাগে বাধা সুষ্টি হবে। এ ক্ষেত্রে সঠিক কৌশলটি হচ্ছে দুটি পাইলসের মাঝখানে বাধ্যতামূলকভাবে কিছু ঝিল্লি ও ত্বক সংরক্ষণ করতে হবে। যেহেতু এর তলদেশে পাইলসের শিরাগুলো বিস্তৃত থাকে তাই ঝিল্লির তলদেশে থেকে সতর্কতার সঙ্গে এ শিরাগুলোকে কেটে নিয়ে আসতে হবে। এ কৌশল অবলম্বন করলে পাইলসের শিরাগুলো যেমন সর্ম্পূণ অপসারণ করা সম্ভব, তেমনি দুটি পাইলসের মধ্যবর্তী ঝিল্লি এবং ত্বকও সংরক্ষণ করা সম্ভব, এতে মলদ্বার সংকুচিত হওয়ার আশংকা থাকবে না।
অপারেশনের পর অল্প কিছু ক্ষেত্রে যখন আবারও পাইলস দেখা দেয়, তখন এগুলোর উপসর্গ ততটা তীব্র হয় না। একে তখন বিনা অপারেশনে রিং লাইগেশন পদ্ধতিতে চিকিৎসা করা সম্ভব। তাই চিন্তার কোন কারণ নাই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy