3 Answers

ব্যার্থ প্রেম ভুলে থাকতে সাহায্য করবে এমন দুটি পরামর্শ : 1. ' Out of sight , Out of mind' বলে একটা কথা প্রচলিত আছে । অর্থাৎ চোখের সামনে না থাকলে , মনেতেও থাকে না । কথাটি পুরোপুরি সত্য না হলেও মনের মানুষ যদি দীর্ঘদিন সামনে না আসে তাহলে তার স্মৃতি ধীরে ধীরে মলিন , ঝাপসা হতে থাকে । হৃদয়ে তাকে দেখতে না পাওয়ার বেথ্যা উপশমের একমাত্র ও মোক্ষম ঔষধ । তাই সময়কে তার আপন গতিতে যেতে দিন । কিছুদিন পর কষ্ট কমে আসবে এবং একসময় হয়ত তাকে মনেও পরবে না বা পরলেও তেমন কষ্ট লাগবে না । 2. নিজেকে ব্যাস্ত রাখুন পড়াশোনায় , গান - বাজনায় অথবা বন্ধু বা ভাই - বোনদের সাথে আড্ডায় । দেখবেন ধীরে ধীরে ভাল লাগছে । যে সব কাজ ভালবাসার মানুষটার সাথে একত্রে করতেন তা করা থেকে বিরত থাকুন বা চেষ্টা করুন ।

2976 views Answered

যখন তার কথা মনে পরবে তখনই আপনি জোকস পড়তে পারেন।আবার মন খারাপ লাগলে হাতের কাছে গল্পের বইটি নিয়ে পড়তে পারেন।ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পারেন।তবে সম্পর্ক ভুলতে অনেক কষ্ট লাগবে ও সময় লাগবে।এই অভিজ্ঞতা আমারও আছে।যখন আমার ওর কথা মনে পড়ে তখন উক্ত কাজগুলো করি।মাঝেমাঝে বেশি মনে পড়লে মোবাইলে গেম খেলি বা বন্ধুদের সাথে আড্ডা দেই।২ মাস হয়েছে।আস্তে আস্তে ভুলেই যাচ্ছি।আপনিও আমার কাজ গুলো করার চেষ্টা করবেন।আশা করি ভালো ফল পাবেন।তবে আপনি আমাকে মনে করিয়ে দিলেন।

2976 views Answered

নামাজ আদায় করা শুরু করুন। এককথায় আল্লাহতালার ইবাদতে মশগুল থাকুন। আশা করি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ্‌। 

2976 views Answered

Related Questions

Next steps