ইংরেজীতে এ অনার্স করতে চাইলে?

আমি মাদ্রাসার ছাত্র ইংরেজীতে দূর্বল তবুও
 ইংরেজীতে অনার্স করার জন্য পরিবার থেকে
 চাপ দিছে আমারও ইচ্ছা আছে। ইংলিশ এ
 অনার্স করতে চাইলে এক ছাত্রর মাঝে কি 
কি গুন থাকা আবশ্যক?
2814 views

1 Answers


ইংরেজি বিভাগে অনার্স করতে চাইলে  ইংলিশের ভালো গ্রামার, ল্যাঙ্গুয়েজ জানতে হবে,
গ্রামার যত ভালো পারবেন তত বেশী ইংরেজি আয়ত্তে আনতে পারবেন, এবং ভালো ভাবে অনার্স শেষ করতে পারবেন ইংরেজীর উপরে।
মানুষ পড়ালেখা করে শিখার জন্য,আপনি ইংরেজিতে অনার্স করবেন ইংরেজির বিস্তারিত জ্ঞান অর্জনের জন্য৤আমি যখন হিসাব বিজ্ঞানে অনার্সে ভর্তি হই তখন হিসাব বিজ্ঞান সম্পর্কে খুব সামান্যই জ্ঞান ছিল,আস্তেআস্তে সেটা সমৃদ্ধ হয়েছে,আপনার ক্ষেত্রেও তাই হবে৤তাই বলবো বেশি কিছু জানতে হবে তা নয়,বরং আপনি অনার্স করবেন বেশি কিছূ জানার জন্যই৤তবে অবশ্যই বেসিক বিষয়গুলো জানা থাকা ভালো,সেক্ষেত্রে আপনি দ্রুত যেকোন পাঠ গ্রহন করতে পারবেন আর বেশি বেশি ভোকাবুলারি আপনাকে এগিয়ে নিতে সাহায্য করবে৤
2814 views Answered

Related Questions

Next steps