3 Answers
বদহজম সমস্যা সমাধানের কিছু সহজ উপায়-
* ১ কাপ পানিতে ১ টেবিল চামচ সাদা ভিনেগার ও ১ চা চামচ মধু মিশিয়ে পান করুন দিনে ৩-৪ বার। বদহজমের সমস্যা একেবারে দূর হয়ে যাবে।
* ১ টেবিল চামচ আদার রস, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ চিমটি লবণ ভালো করে মিশিয়ে পানি ছাড়াই পান করুন। দেখবেন বদহজমের সমস্যা দূর হয়ে গেছে।
* আদা কুচি লবণ দিয়ে চিবিয়ে খেলেও উপশম হবে সমস্যার।
* ২ কাপ পানিতে আদা কুচি দিয়ে জ্বাল দিয়ে ১ কাপ পরিমাণ করে এতে সামান্য মধু মিশিয়ে আদা চা তৈরি করে পান করে নিন। এতেও দূর হবে হজমের সমস্যা।
আদা ও লেবু
হজমের গন্ডগল ঠিক করতে আদাও লেবুর রস মিশিয়ে খেলে বেশ উপকার পাওয়া যায়। জেনে নিন এটা প্রস্তুত করার নিয়ম।
১ চা চামচ আদা বাটা
অর্ধেকটা লেবুর রস
এভাবে সব উপকরন হাল্কা গরম পানির সাথে এক সাথে মিশিয়ে পান করুন। হজমের গন্ডগোল থেকে নিস্তার মিলবে।
ইসবগুল
দীর্ঘমেয়াদি হজমের সমস্যা সমাধানের জন্য অত্যন্ত প্রচলিত একটি পদ্ধতি হলো ইসবগুলের সরবত খাওয়া। ইসবগুলের সরবত খেলে পেট ঠান্ডা থাকে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক হয়। যেনে নিন ইসবগুলের সরবত তৈরি ও খাওয়ার নিয়ম।
১ টেবিল চামচ ইসবগুল
এক গ্লাস হালকা গরম পানি
পানিতে ইসবগুল ভালো করে মিশিয়ে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন এভাবে সরবত বানিয়ে খেয়ে নিন। কয়েকদিনের মধ্যেই হজমের সমস্যা দূর হয়ে যাবে।