গাণিতিক বাক্য বলতে আসলে কি বোঝায়?
গাণিতিক বাক্যে প্রকাশ কর ও সমাধান কর: ৫টি কলমের দাম ৬০ টাকা হলে ১টি কলমের দাম কত?
4042 views
2 Answers
গাণিতিক বাক্য হল সংখ্যা ,প্রতীক, রাশি বা গাণিতিক ধারনা সংবলিত এমন একটি উক্তি যা সত্য না মিথ্যা নিঃসন্দেহে বলা যায়। । সমাধান : ৫ টি কলমের মুল্য =৬০ টাকা ১ টি কলমের মুল্য=৬০÷৫ টাকা =১২ টাকা উত্তর : ১২ টাকা
4042 views
Answered
গাণিতিক বাক্য হচ্ছে সংখ্যা প্রতীক রাশি বা গাণিতিক ধারণা সম্বলিত এমন একটি উক্তি যা সত্য না মিথ্যা নিঃসংশয়ে বলা যায় ।যেমনঃ (72/8)*3=72/(8*3) এটা একটা গাণিতিক বাক্য এবং নিঃসংশয়ে বলা যায় বাক্যটি মিথ্যা ।আবার প্রত্যেক ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ থাকে -এটি একটি সত্য গাণিতিক বাক্য । আপনার প্রশ্ন অনুযায়ী গাণিতিক বাক্যটি হবে 60/5=12 যা একটা সত্য গাণিতিক বাক্য ।আশা করি উত্তরটা পেয়েছেন ।
4042 views
Answered