1 Answers

বিমান ওড়ার পিছনে এর দুটি অংশের ভূমিকা প্রধান-

  1. পাখা
  2. ইঞ্জিন

আপাতদৃষ্টিতে ইঞ্জিনকে অধিক গুরুত্বপূর্ণ মনে হলেও পাখাই হলো উড়ন্ত বস্তুর প্রধান হাতিয়ার।
যাই হোক, প্রথমেই ইঞ্জিনের কথায় আসি। বিমানের ইঞ্জিনগুলোর কাজ মূলত সম্মুখ গতির সৃষ্টি করা। প্রচণ্ড গতিতে বায়ুকে পিছনে ছুড়ে দিয়ে তার প্রতিক্রিয়া বলের সাহায্যে বিমান দ্রুত গতিতে সামনে এগিয়ে যায়। 
ইঞ্জিনের কাজ মোটামুটি এখানেই শেষ।

এরপর উপরে ওঠার কাজটুকু করে বিমানের পাখাদ্বয়। নিচের ছবিতে লক্ষ্য করুন-

image

ইঞ্জিনের সাহায্যে প্রচণ্ড গতিতে সামনের দিকে ছুটে চলা প্লেনের পাখায় যখন বাতাসের সংঘর্ষ হয় তখন বাতাস দুভাগে বিভক্ত হয়ে পাখার উপর ও নিচ দিয়ে প্রবাহিত হয়। পাখাগুলো এমনভাবে ডিজাইন করা যাতে উপরের বায়ুর গতি নিচের বায়ু অপেক্ষা বেশি থাকে।
এয়ারোডায়ানামিক্স-এ বারনৌলি নীতি অনুসারে কম গতির বায়ু অধিক চাপের সৃষ্টি করে। ফলে নিচের কম গতির বায়ুর চাপ উপরের দ্রুত গতির বায়ুচাপ অপেক্ষা বেশি হয়। ফলে বিমান উপরে উঠে যায়।

টেকঅফ শেষে উড়ন্ত অবস্থায় বিমানের গতি ও পাখার চাপের পার্থক্য একটি নির্দিষ্ট অবস্থানে নিয়ে আসা হয় যার ফলে এটি সমান্তরালে অগ্রসর হয়। ল্যান্ডিং এর সময় ধীরেধীরে এই পার্থক্য আরও কমিয়ে আনা হয়।
পুরো সময় ধরে ইঞ্জিনের কাজ সামনে এগিয়ে নিয়ে যাওয়া আর পাখার কাজ একে ভাসিয়ে রাখা।



আশা করি বুঝতে পেরেছেন।
3142 views Answered

Related Questions

Next steps