2 Answers
হ্যাঁ,ছোট ঘরেও শব্দের প্রতিধ্বনি হয়।কিন্তু সেক্ষেত্রে দূরত্ব কম হওয়ার কারণে প্রতিধ্বনিত শব্দ মূল শব্দ থেকে আলাদা করে শোনা যায়না।। সাধারণত শব্দ স্বাভাবিক তাপমাত্রায় প্রায় সেকেন্ডে ৩৩৫মিটার/সেকেন্ড বেগে চলে।আর "০"ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩৩২মি./সেকেন্ড বেগে চলে।।আর তাই শব্দ সর্বনিম্ন ১৬.৬মিটার দূরত্বে গিয়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসলে আলাদাভাবে শোনা যাবে অর্থাৎ প্রতিধ্বনি শোনা যাবে।।কিন্তু ঘরের ভেতরে শব্দ হলে সেই শব্দ পর্যাপ্ত দূরত্ব অতিক্রম করতে না পারার কারণে প্রতিধ্বনি শোনা যায়না।।ধন্যবাদ!
ছোট ঘরেও প্রতিধ্বনির সৃষ্টি হয় কিন্তু তা আমাদের মস্তিষ্ক শনাক্ত করতে পারে না। কোনো ক্ষণস্থায়ী ধ্বনি শোনার পর সেই ধ্বনির রেশ প্রায় 0.1 সেকেন্ড যাবৎ আমাদের মস্তিষ্কে থেকে যায়। এ সময়ের মধ্যে অন্য শব্দ কানে এসে পৌছালে তা আমরা আলাদা করে শুনতে পাই না। 0° সেলসিয়াস তাপমাত্রায় প্রতিফলককে যদি শ্রোতা হতে 16.6 মিটার দূরে রাখা হয় তবে আমরা প্রতিফলিত শব্দ শুনতে পাব তাই প্রতিফলককে 16.6 মিটার দূরে রাখতে হবে। কিন্তু ছোট ঘরে দূরত্ব কম তাই প্রথম উৎপন্ন করা ধ্বনির রেশ মস্তিষ্কে থাকা অবস্থায় প্রতিফলিত ধ্বনি কানে আসায় আমরা তা আলাদা করে শুনতে পাই না। কিন্তু ছোট ঘরেও শব্দের প্রতিধ্বনি হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy