ভালোবাসা মানে কী?

ভালোবাসা মানে কী? ভালোবাসা সম্পর্কে সঠিক মতামত দিন। 

3064 views

5 Answers

 ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়,বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায়না। ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে, যেমন: নিস্কাম ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালোবাসা ইত্যাদি। আরো সঠিকভাবে বলতে গেলে, যে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রায় সময় খুবই আনন্দদায়ক হতে পারে…এমনকি কোন কাজ কিংবা খাদ্যের প্রতিও। আর এটাই অতি আনন্দদায়ক অনুভূতিই হলো ভালোবাসা.....!!!

3064 views Answered

ভালোবাসা হল কারো প্রতি কারো আকর্ষণ অনুভব করা, তাকে মন থেকে ভালোলাগা, মনের মধ্যে তার উপস্থিতি অনুভব করা।

3064 views Answered

ভালোবাসা হ্রদয়ের আবেগে হয়,মন থেকে না চাইলে কাউকে ভালোবাসা যায় না ,আবার মন থেকে ভালোবাসলে তার জন্য সব কিছু করা যায়,বলা যায় এটা মনের কল্পনা কে আবেগে পরির্বতন করে, তাই যার আবেগ বেশি সে বেশি টান অনুভব করে ভালোবাসায়.

3064 views Answered

ভালোবাসা মানে ভালোলাগা কারোও প্রতি প্রচূর আর্কষন।দুটি মনের মিলনকেই ভালোবাসা বলে।কাউকে ভালোলাগা থেকেই ভালোবাসার সূষ্টি হয়ে থাকে।ভালোবাসায় নেই কোন জাত,নেই কোন ধর্ম বা নেই কোন বর্ন।ভালোবাসার মানুষটাকে আপন করে নেওয়ার বা পাওয়ার নামই হলো ভালোবাসা।

3064 views Answered

আমার লিখা একটা কবিতা দিলাম 

ভালোবাসা মানে..............
আতাউল্লাহ আহমাদ

ভালোবাসা মানে কিশলয়ের মাঝে সবুজের স্নিগ্ধতা 
ভালোবাসা মানে সুতো দিয়ে গাথা দুমনের হৃদ্যতা
ভালোবাসা মানে স্রোতহীন নদীর তীর ভাঙ্গা সম ঢেউ
ভালোবাসা মানে নিস্ব জীবনের অতি পরিচিত কেউ
ভালোবাসা মানে ডানাহীন মন স্বপ্নাকাশে উড়া
ভালোবাসা মানে স্বর্গীয় কোন পুষ্প কাননে ঘোরা
ভালোবাসা মানে শান্ত মনের সিমাহীন ব্যাকুলতা
ভালোবাসা মানে উল্যসিত জীবনের চরম আকুলতা
ভালোবাসা মানে ঘুমের গভীরে হঠাৎ স্বপ্ন দেখা
ভালোবাসা মানে মেঘলাকাশে রংধনু সাত রেখা
ভালোবাসা মানে এক দেহেতে দুই হৃদয়ের বাস
ভালোবাসা মানে সাজ প্রভাতে শিশির ভেজা ঘাস
ভালোবাসা মানে নির্জনে থেকেও লোকালয়ের মত সুখ
ভালোবাসা মানে একটু না পাওয়া চিরজীবনের দুঃখ
ভালোবাসা মানে চোখের পলকে শত শত কথা বলা
ভালোবাসা মানে উলট পালট ভাবনাতে পথ চলা
ভালোবাসা মানে মেঘের আড়ালে হঠাৎ সূর্য্যের হাসি
ভালোবাসা মানে হৃদয় গভীরে নিখর সুরের বাশি
ভালোবাসা মানে অল্প সুখেও পাহার সম সুখ
ভালোবাসা মানে অল্প দুঃখে অশ্রু ভেজা মুখ
ভালোবাসা মানে সিমাহীন এক আবেগের পথ চলা
ভালোবাসা মানে অনেক বলেও শেষ হবেনা বলা
3064 views Answered

Related Questions

ভালোবাসা .....!?
2 Answers 2702 Views

Next steps