সেনাবাহিনীতে যোগ দিতে কি কি প্রয়োজন?

আমি সেনাবাহিনী তে যোগ দিতে চায়। এখন আমার কি যোগ্যতা লাগবে ও কি কি তথ্য ও কাগজ পএ লাগবে? আমার উচ্চতা ৫'৮"। ওজন ৫৫ কেজি। এসএসসি ৩.৩৮ বিঞান বিভাগ।
3563 views

1 Answers

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। তবে প্রার্থীদের কমপক্ষে জিপিএ ৩.৫০ পেয়ে পাস করতে হবে।

শারীরিক যোগ্যতা

প্রার্থীদের উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হলেও আবেদন করা যাবে। এ ছাড়া প্রার্থীদের ওজন ন্যূনতম ৪৯.৯০ কেজি এবং বুক স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের বয়স ১৭ থেকে ২১ বছর হতে হবে। পাশাপাশি আবেদনকারীদের সাঁতার জানতে হবে। শুধু অবিবাহিত প্রার্থীরাই আবেদন করতে পারবেন পদটিতে।


3563 views Answered

Related Questions

Next steps