1 Answers
প্রথমে নিজের ভাষায় বলি -----
সাংবাদিক হতে হলে নিম্নক্তো গুনাবলির
অধিকারী হতে হবে
১. প্রচুর সাধারন জ্ঞান
২. উপস্থিত বুদ্ধি
৩. ভাষাগত দক্ষতা
৪. চাপ সহ্য করার ক্ষমতা
৫. সবার সঙ্গে ভাব জমানোর ক্ষমতা ইত্যাদি।
-----------------------------------------------------
সাংবাদিক হলে আরও যেসব গুণ থাকা দরকার :
১. সিদ্ধান্ত ২. সততা ৩. ব্যক্তিত্ব ৪. ভালো ব্যবহার ৫.
৬. বস্তুনিষ্ঠতা ৭. অধ্যবসায় ৮.নিয়মানুবর্তিতা ও যোগাযোগ
৯. দায়বদ্ধতা ১০. বিচক্ষণতা
সাংবাদিক হতে শিক্ষাগত যোগ্যতা :
১. জাতীয় পত্রিকা/অনলাইন/ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজ করতে হলে তাকে কমপক্ষে অর্নাস অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মফস্বলের ক্ষেত্রে শিথিলযোগ্য। সাংবাদিকতার উপর স্নাতক ও স্নাতকোত্তর থাকলে ভালো। সাংবাদিকতায় প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সাংবাদিকতার উপর যেকোনো কোর্স করলে সহজেই সাংবাদিকতার পেশায় হাতেখড়ি হতে পারে। একটি সফল সর্ট কোর্সের পর পিজিডি ও মাস্টার্স করতে পারলে সাংবাদিক হিসাবে একটি শক্ত ভিতের উপর দাঁড়ানো সম্ভব।