1 Answers
অনেকেই ল্যাকটোজ ইনটলারেন্ট হয়। দুধ বা দুগ্ধজাত প্রোডাক্ট খেলেই তাদের ঢেকুর উঠতে শুরু করে। এ ক্ষেত্রে সেরা অপশন দই। এক সঙ্গে দুধের স্বাদ পাওয়াও যাবে আবার হবে না ঢেকুর সমস্যাও দুর হবে।
ঢেকুর সমস্যা দেখা দিলে সাথে সাথে দুই গ্লাস পানি পান করুন সমাধান হয়ে যাবে।
খাবারে পরিবর্তন আনুন :
কেউ কেউ বাদামি চাল ও বার্লির স্যুপ খেয়ে উপকৃত হয়েছেন। পেঁপে ও আনারসে রয়েছে হজম করার এনজাইম তথা জৈবরস। এক্ষেত্রে তাই পেঁপে ও আনারস বেশ উপকারী। খাবার ভালো করে চিবিয়ে খান এবং খাবেন অল্প পরিমাণে। এরপরও যদি মনে করেন বেশি বেশি বায়ু পেটে ঢুকছে, তবে ডাক্তার ডাকুন। কোনো কোনো সময় অস্বাভাবিক বায়ু গিলে খাওয়ার (এয়ারোপেগিয়ার) সাথে পীড়ন ও উদ্বেগের সংশ্লিষ্টতা থাকতে পারে। তাই পীড়ন ও উদ্বেগ দমন করতে পারলে ঢেঁকুরও দমন হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy