আট বছর আগে ইন্টার পাশ, বিএ পড়তে চাই?

আমার বয়স ছাব্বিশ। যথা সময়ে ইন্টার পাশ করে স্টাডি গ্যাপ দিই। এখন কি অনার্স বা ডিগ্রী করা যাবে? আর চাকরির ক্ষেত্রে এই সার্টিফিকেটের মান কেমন হবে?

3101 views

2 Answers

আপনি আর অনার্স ডিগ্রি অর্জন করতে পারবেন না। কারণ ইন্টার পাশ করার বছর থেকে দুই বছরে দুইবার অনার্স ভর্তির সুযোগ থাকে। তবে আপনি সরকারি কলেজে ডিগ্রি /বি,এ প্রাইভেট পরীক্ষা দিতে পারবেন। আর চাকরির ক্ষেত্রে একটি প্রধান বিষয় হল বয়স। বাংলাদেশে চাকরিতে প্রবেশের সময়সীমা ত্রিশ। এর ভিতরে আপনি নিজেকে প্রস্তুত করতে পারলে কেন চাকরি করতে পারবেন না? হ্যাঁ একথা সত্য যে রেগুলার স্টুডেন্টস আর প্রাইভেট স্টুডেন্টের পার্থক্যতো আছেই। কষ্ট হলেও স্বীকার করতে হবে।

3101 views Answered

কিছু বেসরকারী কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারেন তাতে যদি ভর্তি কার্যকর না হয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট শর্তাবলী মেনে আবেদনের মাধ্যমে ভর্তি হতে পারবেন |চাকরির ক্ষেত্রে আপনার অভিজ্ঞতার গুণগত মানের মাধ্যমে মান নির্দিষ্ট হবে |

3101 views Answered

Related Questions

Next steps