আমি এস এস সি পাশ করে ইন্টার এ ভর্তি হয়েছি|?

এখন আমি কি HSC পাশ করে সপটেয়ার ইনজিনীয়ারীং পারতে পারব ?
2937 views

3 Answers

হ্যা অবশ্যই আপনি Software ইন্জিনিয়ারিং পড়তে পারবেন। HSC পাশ করার পর।

2937 views Answered

হ্যাঁ পারবেন! আগে ভালো রেজাল্ট করতে হবে! মনোযোগ দিয়ে পড়ালেখা করুন-কারণ রেজাল্টের উপর আপনার লক্ষ্যে পৌছানো ও ভবিষ্যৎ নির্ভর করে!

2937 views Answered

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইলে অবশ্যই CSE বিষয় নিয়ে অনার্স করতে হবে এবং SSC ও HSC তে বিজ্ঞান বিভাগ থাকতে হবে। তাছাড়া ভালো রেজাল্ট তো অবশ্যই করতেই হবে, তা না হলে CSE বিভাগে চান্স পাওয়া সম্ভব হবে না। তবে ১ বছর মেয়াদী Diploma in Computer Science করেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু এর মূল্যমান স্নাতক সমতুল্য হয় না। একাডেমিক ক্যারিয়ার এবং প্রফেশনাল ক্যারিয়ার দুটি ভিন্ন জিনিস। আপনি যে বিষয়ে পড়বেন সে বিষয়কেই যে আপনাকে পেশা হিসাবে বেছে নিতে হবে, এমন কোন নিয়ম তো নেই। আমি একজনের কথা শুনেছি যিনি একজন ডাক্তার হয়েও পেশা হিসাবে বেছে নিয়েছেন ফটোগ্রাফিকে এবং সেখানে তিনি সফল। তাই আপনি যদি সত্যি সত্যি নিজেকে একজন software engineer হিসাবে দেখতে চান, তাহলে আপনি আরো মন দিয়ে coding শিখুন। পাশাপাশি Analytical ability, logical deduction, debugging capacity, adaptability, mathematic proficiency, patience, perfection এগুলোরও দরকার আছে। আপনাকে Java, Python, Javascript, rubi, perl, shell scripting এগুলোও জানতে হবে। নিজে নিজে চেষ্টা করুন বড় কয়েকটি প্রজেক্ট করতে। ইন্টারনেট থেকে বিভিন্ন programming contest এর problem solve করার চেষ্টা করুন। এখন আমাদের দেশের অনেকেই আউটসোর্সিং এ প্রজেক্ট ভিত্তিতে অনেক ভালো ভালো কাজ করেন। সম্ভব হলে কোন আউটসোর্সিং ফার্মের সাথে কাজ করুন। এতে আপনার কাজ শেখাও হবে আবার নতুন টেকনোলজি, Programming style, debugging tools এর সাথে পরিচিতিও ঘটবে। তবে এসব কিছু ত আর একদিনে হবে না। এতে দীর্ঘদিনের সাধনা লাগবে।

2937 views Answered

Related Questions

Next steps