একটু ভাল করে পড়ে ভাল একটি পরামর্শ চাই?

আমার হাতের কব্জি এবং হাতের মাসল খুবই চিকন। এখন কিভাবে আমি একটু স্বাস্থ্যবান হতে পারি? আমার বয়স ১৯+ হাইট ৫'৬", ওজন ৫০ কেজি।কব্জি ৬", হাতের মাসল ৯" এবং বডি ৩২"।আমার খাওয়ার রুচি আছে কিন্তু সবসময় ঠিকঠাক ভাবে খাই না। এই সব গুলা আমি বাড়াতে চাই।কি কি করা লাগবে এবং কোন ধরনের ভিটামিন সিরাপ খাওয়া লাগলে বলবেন?
2902 views

1 Answers

আপনি খাওয়া দাওয়া একটু বাড়িয়ে দিন। পুষ্টিকর, সুষম খাবার খান। শর্করা জাতীয় খাবার পরিমিত খান এবং স্নেহ জাতীয় খাবার কম এবং পানি বেশি খান। প্রতিদিন দুধ, ডিম, ভাতের মাড় খান, শাকসবজি বেশি পরিমাণে খান। প্রতিদিন সকালে কাঁচা ছোলা খেতে পারেন। প্রতিদিন ব্যায়াম করুন। ভারোত্তলন, বুক ডাউন, ডাম্বেল উঠা-নামা করুন। সম্ভব হলে নিয়মিত জিমে যান। প্রয়োজনে সিনকারা সিরাপ খেতে পারেন। ৬চামচ করে দিনে ২বার।

2902 views Answered

Related Questions

Next steps