মনো সমস্যা কীভাবে সমাধান করবো?
আমার প্রায় ১ বছর যাবৎ, সমস্যা হয়েছে।।মনোযোগ শক্তি একদমই কমে গেছে, খেয়াল শক্তি খুবই কমে গেছে। হাজার চেষ্টা করেও মনোযোগ পরি পুর্ন বসাতে পারি না। কোন কাজেই না। সককল ধরনের কাজেই কেমন যেন উত্তেজনা কমে গেছে। কোন কঠিন কাজে শরীর কেমন যেন উত্তেজনা নেয় না। শরীরে কেমন যেন জড়তা এসে গেছে। দুর্বল ও ঘুম ঘুম লাগে। ধৈর্যশক্তি একদম ই চললে গেছে। কি করবো? সমাধান দিন? কোন কাজজেই বিন্দুমাত্র আগ্রহ পাচ্ছি না। কোন কাজেই না।
1 Answers
আপনি সম্ভবত ডিপ্রেশন ( বিষন্নতায়)
আক্রান্ত। এর লক্ষণঃ আত্মসম্মান হারিয়ে ফেলা, জেদি, বিষণ্ণতায় সবসময় ভোগা, ক্লান্তি ও শক্তিক্ষয়, মনোযোগের অসুবিধা, সবসময় উদ্বিগ্ন বোধ করা, অন্যকে এড়িয়ে চলা মাঝেমধ্যে নিজের নিকটস্থবন্ধুও, আশাহীনতা ও অসহায়ত্ব বোধ করা, ঘুমের সমস্যা, অপরাধবোধ, নিজেকে অযোগ্য মনে করা, বিরক্তি বোধ, চাপল্য, যে কোন কাজ কঠিন মনে করা, চিন্তা করা, নিজের ক্ষতি করার চেষ্টা করা, শারীরিক যন্ত্রণা ও ব্যথা বোধ করা, যৌনসমস্যা, ক্ষুধামন্দা, মাথাব্যথা, হজমের সমস্যা ইত্যাদি ডিপ্রেশনবিশিষ্ট রোগীর মধ্যে দেখা যায়।
পর্যাপ্ত ঘুম : বিষণ্ণতার প্রথম এবং প্রধান কারণ হল ঘুমের অভাব। আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। ঘুমের ব্যঘাত শুধু আমাদের শারীরিক ভাবেই ক্ষতি করে না, এটা তৈরি করে মানসিক অবসাদ এবং বিষণ্ণতা। প্রতিদিন কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমালে বিষণ্ণতা দূর করা অনেকটা সহজ হয়ে যায়।
হাসি : এটা আমার মতে বিষণ্ণতা দূর করার অন্যতম উপায়। হাসিখুশি থাকুন, যত কষ্টই হোক। মানুষের জীবনে কষ্ট থাকবেই, এমন কাউকে পাবেন না, যার জীবনে কষ্ট নেই। কাজেই হাসুন, বিষণ্ণতাকে দূর করুন।
খেলাধুলা করুন : কাজের ফাঁকে কিছু সময় বাচ্চাদের সাথে খেলতে পারেন, কিংবা আপনার পোষা প্রাণীর সাথে সময় কাটান।
সামাজিক কর্মকাণ্ড বাড়ান : আমরা সামাজিক জীব, বেঁচে থাকতে হলে আমাদের সবার সাথে মিশতে হবে। যারা হাসিখুশি থাকেন, বন্ধুদের সাথে আড্ডা দেন, পরিবার নিয়ে ঘুরতে যান , তাদের বিষণ্ণতা কম হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy