1 Answers
খুশকি, শুষ্ক মাথার ত্বক, ফাংগাস, ব্যাক্টেরিয়া ইত্যাদি কারণে মাথায় সমস্যা হতে পারে।
সাধারণত সঠিকভাবে চুলের যত্ন না নেওয়া বা পুষ্টিকর খাবার না খেলে, এমনকি দুশ্চিন্তার কারণেও মাথার ত্বকে সমস্যা ও চুলকানি হতে পারে। আর এই সমস্যা থেকে বাঁচার জন্য রয়েছে ঘরোয়া উপাদান।
কলা
মাথার ত্বকের চুলকানি দূর করতে কলার জুরি নেই। তাছাড়া চুলের কন্ডিশনার হিসেবেও কার্যকর এই ফল। কলার ময়েশ্চারাইজিং উপাদান মাথার ত্বকে নমনীয়তা বজায় রেখে খুশকি এবং জ্বলুনি দূর করে।
দুটি কলা চটকে এর সঙ্গে প্রয়োজনে অ্যাভকাডো মিশিয়ে মাথার ত্বকে লাগাতে হবে। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলতে হবে।
লেবুর রস
এর অ্যান্টিসেপটিক উপাদান মাথার ত্বকের চুলকানি দূর করার পাশাপাশি খুশকি দূর করতেও সাহায্য করে।
মাথার ত্বকে লেবুর রস লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। যাদের খুশকির সমস্যা আছে তারা চাইলে টক দইয়ের সঙ্গে মিশিয়ে মাথায় লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। চুলকানির সমস্যা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত প্রতিদিন এই পদ্ধতি অনুসরণ করতে হবে।
2636 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy