কারো কাছ থেকে কিডনি গ্রহনের ক্ষেত্রে কি বিষয় জানা গুরুত্বপূর্ণ?
আমার এক নিকটাত্মীয়ের দুটো কিডনি প্রায় অকেজো হয়ে গিয়েছে । এমতাবস্থায় কিডনি ট্রান্সপ্লান্ট অতীব জরুরী হয়ে গিয়েছে । পরিবারের কেউ কিডনি ডোনেট করবে না বিধায় অপরিচিত ডোনার এর কাছ থেকে সংগ্রহ করতে হবে । এই ক্ষেত্রে কি কি জিনিস লক্ষ্য রাখা দরকার কিডনি ট্রান্সপ্লান্ট এর ক্ষেত্রে । ১টি কিডনির দাম কেমন হতে পারে ।
2596 views
1 Answers
কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে সর্বদা টিস্যু ম্যাচ সর্ব প্রথমে দেখতে হয় যা ডাক্তার কিডনি প্রতিস্থাপন এর পুর্বেই তা দেখেন। এছাড়াও রক্তের গ্রুপিং একই হতে হয়। আর কিডনির মুল্য নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে বাইরে থেকে যেহেতু আপনারা কিডনি সংগ্রহ করবেন সেহেতু কয়েক লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে একটা কিডনি প্রতিস্থাপন করতে। আর একটা কিডনিতেই মানুষ স্বাভাবিক ভাবেই বাঁচতে পারে,যদিও সেক্ষেত্রে ডাক্তারের নির্দেশনা রয়েছে। কাজেই আপনার নিকট আত্নিয়ের আর্থিক অবস্থা যদি মোটামুটি হয় তাহলে অন্তত একটা কিডনি প্রতিস্থাপন করলেও অন্তত তাকে বাঁচানো সম্ভব। বাকীটা সৃষ্টিকর্তার হাতে। ধন্যবাদ!!
2596 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy