1 Answers
আবার আয়াত ২২:৪৭ ও ৭০:৪ সময়ের সাথে সময়ের(দূরত্বের নয়) তুলনা করেছে যাকে বলা হয় সময়ের বিস্তৃতি(ঃরসব ফরষধঃরড়হ)। এখানে২২:৪৭ পৃথিবীর সময়ের সাথে স্বর্গ(১ দিনের সাথে ১ হাজার বছরের তুলনা)ও নরকের সময়ের তুলনা করা হয়েছে আর ৭০:৪ বর্ণনা করেছে পৃথিবী ও মহাজাগতিক সুড়ঙ্গের সাথে তুলনা(১দিন ৫০হাজার বছরের সমান)। সূধী পাঠক,১৪০০ বছর আগে কোরআন বলেছে, স্বর্গ/নরকের একদিন=পৃথিবীর ১০০০ বছর,আবার বলেছে,ফেরেশ্তারা আল্লাহ্র নির্দেশ নিয়ে আসে একদিনে যা ১০,০০০বছরের সমান। এই যে পৃথিবীর এক দিনের স্বাপেক্ষে বিভিন্ন পরিসরের সময়ের বর্ণনা দেওয়া হল তা থেকে একবারও কি কারো মনে প্রশ্ন জাগলনা,কেন এমনটা বলা হয়েছে? এখানে কি সময়ের আপেক্ষিকতা লুকিয়ে থাকতে পারেনা?। হয়তোবা বলবেন,সে যুগের মানুষ আপেক্ষিকতার সাথে পরিচিত ছিলেননা। সময়ের আপেক্ষিকতার ধারনা এসেছে হালে! বিজ্ঞান তার মেধা ও অভিধা দিয়ে যখন বললো সময় আপেক্ষিক,তখন পবিত্র কোরআনের পাতা বের করে বলা হল এইতো এখানে সে কথা বলা রয়েছে! বড়ই পরিতাপের বিষয় যে, কোরআন গবেষকগণ অনেক পিছনে পড়ে গেলেন। কেন এমনটা হল, কেনইবা আজ জোর করে বলতে হচ্ছে বিজ্ঞান কোরআনের আয়াতকে অনুমোদন দিচ্ছে। হয়তোবা আমাদের সূফী গবেষকগন কোরআনের পাতায় শুধু ধর্মীয় অনুশাসণের বাণী খুঁজেছেন,কোরআন গবেষণার বিষয় বস্তু নয়, এখানে মহান আল্লাহ্ তাঁর প্রিয় বান্দাদের ভয় দেখিয়েছেন আর বেহেশতের লোভ দেখিয়েছেন। সূধী পাঠক, কসম সেই মহান প্রভুর যিঁনি পবিত্র কোরআনকে ভয় দেখাবার হাতিয়ার হিসেবে অবতীর্ণ করেননি, তিঁনি এই মহান গ্রন্থটিকে বিজ্ঞানের সূঁতিকাঘার রূপে অবতীর্ণ করেছেন,ভাবুক সম্প্রদায়কে বার বার আহ্বান করেছেন ভেবে দেখবার জন্যে। জানিনা বিজ্ঞানী আইনষ্টাইন কোরআন পড়েছিলেন কিনা,তবে তিনি যে নিজের অজান্তেই দয়াময়ের সেই আহ্বানে সাড়া দিয়েছেন তাতে কোন সন্দেহ নেই! তার চিন্তভাবনার মধ্য দিয়ে আজ কোরআনের সেই মহাবাণী প্রাণ পেয়েছে,যেখানে বলা হয়েছে সময় আপেক্ষিক। কোরআনের পাতায় পাতায় বিজ্ঞানের শতধারা নিরন্তর প্রবাহিত হয়ে চলেছে, আমাদেরকে শুধু খুঁজে নিতে হবে, একথা বলা যাবেনা যে,‘আকাশ নিয়ে গবেষণা কোরআন অনুমোদন করেনা’ (মা’রেফুল কোরআন দষ্টব্য)। পবিত্র কোরআন তার নিজ মহিমায় হয়ে উঠেছে অলৌকিক গ্রন্থ,এতে মানবিক চিন্তা ধারার কোন সংমিশ্রণ ঘটেনি; এর ভাবগাম্ভীর্যতা ও প্রকাশ ভঙ্গিই তা প্রমান করে। বিজ্ঞানের জন্ম লগ্নে খোদ বিজ্ঞানেরই বন্ধ দুয়ার খুলে দিয়েছে এই কোরআন। এর পাতায় পাতায় বর্ণিত হয়েছে বিজ্ঞানের নানা তথ্য ও তত্ত্ব। বাণীর আবরণে আটকে আছে সব,আমাদেরকে শুধু খুঁজে বের করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy