3 Answers
সাধারণত আপনার উপস্থিত বুদ্ধি, কোনো একটা ব্যাপার গ্রহণ করার এবিলিটি ইত্যাদি ব্যাপার আইকিউর মাধ্যমে বোঝার চেষ্টা করা হয়। সাধারণ জ্ঞান, মনে রাখার কৌশল ইত্যাদিও মানসিক দক্ষতার ওপর নির্ভর করে। দেখা যায়, অনেকে পড়াশোনা করেন অনেক বেশি; কিন্তু মনে রাখার ক্ষমতা খুবই কম। আবার অনেকে পড়াশোনা অনেক কম করেও পরীক্ষায় খুব ভালো করেন। এর একমাত্র কারণ হলো, ভালো করছে তার মানসিক শক্তি, মানসিক দক্ষতা বেশি। সুতরাং উপস্থিত বুদ্ধি, দ্রুত কাজ করার ক্ষমতা বৃদ্ধি করার জন্য বাস্তব অভিজ্ঞতাভিত্তিক কাজ করা দরকার। বাস্তব জীবনের নানা ঘাত-প্রতিঘাতের সঙ্গে পরিচয় হওয়া দরকার। যেগুলো আপনাকে মানসিক শক্তি এবং দক্ষতা বাড়াতে সহায়তা করবে। একটি উদাহরণ দেখুন : প্রশ্ন থাকে এ রকম_ ১ ... ৪ ... ১৮ ... ৩২৬ ... ? বলতে পারবেন এ প্রশ্নবোধক স্থানে কত হবে? কীভাবে এ ক্রমটা করা হয়েছে? যদিও এটা খুবই সাধারণ একটা মানসিক প্রশ্ন। এখানে ক্রমটা করা হয়েছে এভাবে_ প্রথম সংখ্যাটার সঙ্গে ওই সংখ্যাটাই গুণ করে সঙ্গে ২ যোগ করে পরবর্তী সংখ্যাটা নির্ণয় করা হয়েছে। এবার হিসাব করলেই দেখবেন প্রশ্নবোধক স্থানে আপনি সঠিক উত্তর বসাতে পারছেন। কিন্তু এ কাজের জন্য আপনি খুবই কম সময় পাচ্ছেন। যা আপনাকে বের করতে হবে খুব দ্রুত ভেবে। আর এটাই হলো আইকিউর মূল ব্যাপার, যা করার খুব দ্রুত করতে হবে। আপনি ইচ্ছা করলে আপনার আইকিউ ধীরে ধীরে বাড়াতে পারেন। এ জন্য সঠিক নিয়মে চর্চা করে যেতে হবে। কিন্তু সঠিক নিয়মটা কী? আর কোথায় এবং কীভাবেইবা চর্চা করবেন? শুরু করুন খুব সিম্পলভাবে। বিভিন্ন দৈনিক পত্রিকার প্রতিদিনের আয়োজনে [যেমন_ সমকালে আছে 'সারাবেলা'] থাকে এমন আইকিউর ব্যাপার। সেখান থেকে চর্চা শুরু করুন। অনলাইনে অনেক ওয়েবসাইট আছে। যেমন- এখানে আপনি নিয়মিত চর্চা করতে পারেন। এ রকম আরও অনেক অনেক ওয়েবসাইট পাবেন। মানসিক দক্ষতার বই আছে। চাকরি বিষয়ক পত্রিকা আছে। নিজের মনে মনে অনেক কাজ করার চেষ্টা করবেন। যেমন- মনে মনে ভেবে বের করুন আপনি সর্বোচ্চ কত সংখ্যার দুটি অংক যোগ করতে পারেন কোনোরকম ক্যালকুলেটর ছাড়া? আরও ভাবুন নানা বিষয় নিয়ে। বর্তমান সময়ে এ আইকিউ বা মানসিক দক্ষতা খুবই প্রয়োজনীয় বিষয়। সঠিক নিয়মে চর্চা করে প্রতিনিয়ত এর পরিব্যাপ্তি বৃদ্ধি করা উচিত। কারণ এটা ছাড়া চাকরির বাজারে ভালো করতে পারবেন না।
বেশি বেশি আইকিউ চর্চা করুন ।দেখবেন,দক্ষতা বেড়ে যাবে ।আর হ্যাঁ,আইকিউটাকে সাধারণভাবে ভাববেন না ।একটু ঘুরিয়ে ভাবুন ।
আইকিউ খেলা গুলো যত বেশি খেলবেন তত বেশি শিখবেন। তাই নিয়মিত আইকিউ খেলা খেলুন। আর অভিঙ্গতা বাড়ান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy