2 Answers
–
ধোয়ার আগে রং অনুযায়ী কাপড়কে তিনটি ভাগ করে নিন। সাদা রঙের কাপড়, হালকা রঙের কাপড় আর গাঢ় রঙের কাপড়। সাবান গুলে এই তিন ভাগ কাপড় আলাদা করে ভিজিয়ে ধুয়ে নিন। সিল্ক বা পশমি কাপড় ধোয়ার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন।
আসুন জেনে নেই কাপড় কিভাবে ধুতে হয় তার নিয়ম-কায়দা –
১। সুতি কাপড়
Advertisement
– সাদা সুতির পোশাক ধোয়ার জন্য গরম পানি ব্যবহার করুন। গরম পানিতে সাবান গুলে কিছুক্ষণ কাপড় ডুবিয়ে রাখুন। রঙিন পোশাক ধুতে ঠাণ্ডা পানি ব্যবহার করুন। চাইলে কুসুম গরম পানিতে সাবান গুলে নিতে পারেন। তারপর তাতে ঠাণ্ডা পানি মিশিয়ে কাপড় ভেজান। ভালো পরিষ্কারের জন্য ২০ থেকে ৩০ মিনিট সাবান পানিতে কাপড় ভিজিয়ে তারপর কেচে নিন।
– সুতির সাদা কাপড় হলদেটে হয়ে গেলে গরম পানিতে সাবান দিয়ে ফুটিয়ে নিন। তারপর এতে কাপড় ভেজান। ভালো করে কেচে কড়া রোদে শুকাতে দিন। শুকিয়ে গেলে ঝকঝকে দেখাবে। সুতির মোটা কাপড় যেমন-বেড কভার, বেডশিট বা ন্যাপকিন একসঙ্গে ধোয়ার প্রয়োজন পড়লে গরম পানিতে সাবানের কুচি দিয়ে ফোটান। ভালো পরিষ্কার হবে।
– সুতি কাপড়ে দাগ লাগলে প্রথমে দাগের জায়গাটি সাবান দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিন। তারপর পুরো কাপড়টি সাবান দিয়ে ধুয়ে ফেলুন। তাহলে দাগ ছড়ানোর আশঙ্কা থাকবে না। কাপড় পরিষ্কারের জন্য নরম ব্রাশ ব্যবহার করুন। পোশাকের যে অংশ বেশি ময়লা হয় সেখানে শুকনো ডিটারজেন্ট ছড়িয়ে তারপর ব্রাশ দিয়ে ঘষুন।
২। রঙিন কাপড়
– প্রথমবার রঙিন কাপড় ধোয়ার সময় কুসুম গরম পানিতে এক মুঠো লবণ গুলে নিন। এতে রঙিন কাপড় ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা। তারপর সাবান দিয়ে ধুয়ে ফেলুন। ধোয়ার পর আধা বালতি পানিতে ১ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে রঙিন কাপড় ডুবিয়ে রাখুন আরো কিছুটা সময়। রং ভালো থাকবে।
– হরেক রঙের রঙিন কাপড় একসঙ্গে সাবানে ভেজাবেন না। রং পাকা কি না বোঝার জন্য কাপড়ের কিছু অংশ ভিজিয়ে নিন। এবার এই অংশের ওপর সাদা কাপড় রেখে ইস্ত্রি করুন। যদি সাদা কাপড়ের রং সাদাই থাকে, তাহলে বুঝতে হবে রং পাকা।
– রঙিন পোশাক কড়া রোদে দেবেন না। বাতাস চলাচল করে-এমন ছায়াযুক্ত স্থানে শুকাতে দিন। এমনকি কাপড়ের রং পাকা হলেও রোদে ফ্যাকাশে হয়ে যেতে পারে। রঙিন কাপড় ধুতে লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করুন। অনেক দিন নতুনের মতো রং থাকবে।
– শুধু সাদা নয় রঙিন কাপড় ধোয়ার পর নীল-জলে ডুবিয়ে নিলে রং বেশ চকচকে দেখাবে।
৩। সিল্ক বা পশমি
এ ধরনের পোশাক ঈষদুষ্ণ পানিতে ধুতে হবে। ধোয়ার সময় সাবানের পরিবর্তে শ্যাম্পু ব্যবহার করুন। সাবান ব্যবহার করতে হলে হালকা ডিটারজেন্ট নিন। খুব বেশিক্ষণ কাপড় ভিজিয়ে রাখবেন না। ১০ থেকে ১৫ মিনিটি যথেষ্ট। সিল্ক কাপড় জোরে রগড়াবেন না। ধোয়ার পর এক টেবিল চামচ লেবুর রস মেশানো ঠাণ্ডা পানিতে কাপড়গুলো নীল দেওয়ার মতো ডুবিয়ে নিন।
হালকা গরম পানিতে ডিটারজেন্ট পাওডার মিশিয়ে নিন।এবার কাপড়গুলো পানিতে ভালোভাবে চুবিয়ে রাখুন প্রায় এক ঘন্টা ।এরপর উক্ত পানিতে ভালভাবে ঘষতে থাকুন ।পরিষ্কার না হলে হালকা সাবান লাগিয়ে ঘষে নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy