9 Answers

অাপনি তার সাথে কথা বলেন,
বন্ধুত্বতা সৃষ্টি করেন,
তার সাথে ঘুরতে যান,
তার পচন্দ অপচন্দ প্রতি খেয়াল রাখতে হবে,
ভয় পেলে তো চলবে না,
অার দূর থেকে ভালবাসলে হবে না,
তাহলে সে কোন দিন ও অাপনার হবে না,

3517 views Answered

সেক্ষেত্রে আপনি তাকে চোখের ভাষায়, ভাব-ভঙ্গিমায় বুঝাতে পারেন যে আপনি তাকে পছন্দ করেন ॥ যেমন তার চোখে চোখ পড়লে একটু চেয়ে থাকুন মুচকি হাসুন ॥ কারন চোখের চাহনিই মনের কথা বলে ॥ এভাবে কাজ না হলে তার কোনো ঘনিষ্ঠ বান্ধবির সাহায্য নেন ॥তাও না হলে সাহস করে নিজেই বলে ফেলুন তাকে আপনার ভালোলাগার কথা ॥ কপালে থাকলে কাজ হয়েও যেতে পারে ॥

3517 views Answered

কারো থেকে কপি করেছি। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

হয়তো আপনি অনেক দিন ধরে ভালোবাসেন একটি মেয়েকে। কিন্তু কিছুতেই সাহস সঞ্চয় করে উঠতে পারছেন না, কিভাবে বলবেন তাকে ভালোবাসার মাত্র ৩ শব্দের কথাটি। অথচ মনে প্রতিনিয়ত ভয়, তাকে হারাবার। আপনাকেই বলছি, খুব বেশি দেরী হবার আগেই মেয়েটিকে বলে ফেলুন আপনার মনের কথাটি। "আমি তোমাকে ভালোবাসি"...শুনতে ভীষণ সহজ মনে হলেও এটা আসলে এমন একটি কথা যে চাইলেও বলে ফেলা যায় না। প্রথমবার বলতে গেলে জড়তা, সংকোচ, "না" শোনার ভয় আঁকড়ে ধরে মনকে। সেইসাথে ভালোবাসার এই প্রথম প্রকাশ হওয়া উচিত ভীষণ সুন্দর ও স্মৃতিময়, কেননা বাকি জীবন এই স্মৃতি আপনারা অসংখ্যবার মনে করবেন। পৃথিবীর সবচাইতে সুন্দর বাক্যটি কী আর হেলাফেলা করে বললে চলে?

১) ব্যক্তিত্ব বজায় রাখুনঃ নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে কিছু করতে যাবেন না। কোন বন্ধু বা সেলিব্রিটির নকল না করে নিজের ব্যক্তিত্বসুলভ আচরন করুন। ধরুন, আপনি যদি মানুষটা একটু হাসিখুশি ধরনের হয়ে থাকেন তাহলে প্রপোজ করার সময় অযথাই ভাবগম্ভীর আচরণ করার চেষ্টা করবেন না। নিজের মত আচরন এবং পোষাক পরুন। মেয়েরা ব্যক্তিত্ববান মানুষদের পছন্দ করে।

২) দেখা হবার স্থানঃ সঙ্গিনীকে নিয়ে যেতে পারেন আপনাদের প্রথম দেখা হবার স্থানটিতে। একটা সংক্ষিপ্ত স্মৃতিচারণের পর প্রপোজ করে ফেলুন। সেটা করতে না পারলেও এমন স্থান নির্বাচন করুন যেটা সুন্দর ও খুব বেশি ভিড়ভাট্টা নেই।

৩) ক্যান্ডেল লাইট ডিনারঃ এর চেয়ে ভালো উপায় আর নেই। ক্যান্ডের লাইট ডিনারে মোমবাতির আলো-আধারি পরিবেশ, সেই সাথে কোন রোমান্টিক মিউজিক...সবচেয়ে ভালো হয়ে ২/১ ঘন্টার জন্যে কোন রেস্টুরেন্টের একটা কর্নার যদি রিজার্ভ করে ফেলতে পারেন। এই রোমান্টিক পরিবেশে আপনার সঙ্গিনী রাজি না হয়ে পারবেনই না।

৪)বেছে নিন কোনো বিশেষ দিনঃ প্রপোজ করার জন্যে কোন বিশেষ দিন বেছে নিন। যেমন, ভ্যালেন্টাইন্স ডে, বছরের প্রথম দিন বা পছন্দের মেয়েটির জন্মদিন। তবে সেই সাথে সঙ্গিনীর মানসিক অবস্থা বিবেচনায় রাখবেন। তিনি কোন বিষয় নিয়ে বিরক্ত বা বিষন্ন থাকলে সময়টুকু পার হতে দিন, ততক্ষণ বন্ধু হিসেবে পাশে থাকুন।

image

৫)এফ এম রেডিওঃ এফ এম রেডিওতে একটি ছোট্ট মেসেজ আর সেই সাথে রোমান্টিক কোন গান। শুনুন একসাথে। তারপর জানতে চান তার প্রতিক্রিয়া।

৬) চিঠিঃ চিঠির আবেদন সব সময়েই অমলিন। নীল খামে পাঠিয়ে দিন সেই সাথে সুগন্ধী আর ফুলের পাপড়ি যোগ করতে ভুলবেন না।

৭)আংটিঃ একটা সুন্দর আংটি কিনতে ভুলে যাবেন না। একটা নতুন সম্পর্ককে বাঁধার অদ্ভুত সুন্দর প্রতীক এই আংটি। সঙ্গিনীকে চোখ বন্ধ করতে বলুন। তার হাতে পরিয়ে দিন আংটিটি। তারপর চোখ খুলতে বলুন। এবার তিন শব্দের কথাটি দেরী না করে বলে ফেলুন।

৮)প্রপোজের ভাষাঃ প্রপোজের ভাষার ব্যাপারে সচেতন থাকুন। সরাসরি বলতে পারেন, “উইল ইউ ম্যারী মি?” অথবা “আমি তোমার হাতটা সারাজীবনের জন্যে ধরতে চাই”, “তুমি কী আমার জীবনসঙ্গিনী হবে?’, আপনার পছন্দমত যে কোন কিছুই হতে পারে। তবে খেয়াল রাখবেন, তা যেন মেয়েটির মন ছুঁয়ে যায়।

৯) হাঁটু গেড়ে বসুনঃ প্রপোজ করার সময় সম্ভব হলে সঙ্গিনীর সামনে হাঁটু গেড়ে বসুন। এ বিষয়টি প্রতিটি মেয়েই দারুণ পছন্দ করে। হাতটা নিন নিজের হাতে, তারপর বলে ফেলুন আপনার মনের কথাটি। দেখবেন, মিষ্টি হাসির সম্মতি অপেক্ষা করছে আপনারই জন্যে।

১০) সময় নিনঃ প্রপোজ করার আগে সময় নিন। কথা বলুন, একসাথে সময় কাটান ও সঙ্গিনীকে বুঝতে চেষ্টা করুন। যখন বুঝতে পারবেন আপনার প্রতি তার একটা সফট কর্নার তৈরী হয়েছে, তখনই প্রপোজ করুন। তার আগে নয়।

3517 views Answered

চিঠি কিংবা বিশ্বাসী কারো সহায়তা নিতে পারেন। তাছাড়া মেয়েটির যদি মোবাই নাম্বার, ফেইসবুক কিংবা অন্যকোন যোগাযোগ মাধ্যমে একাউন্ট থাকে তাহলে মনের কথাগুলো গুছিয়ে লিখে পাঠিয়ে দিন। মেয়েরা গুছালো কথাবার্তা পছন্দ করে। ( আপনার মন বাসনা পূরণ হোক। শুভ কামনা থাকলো।)

3517 views Answered

আসলে জীবনে প্রথমবারে প্রায় সবারই একটু আধটু আপনার মত অবস্থা হয় । কথা সহজে বেরবে না,যা বলবো ভাবি তা ভুলে যায়,বুক ধুকবুক করবে,,,,,ইত্যাদি ।তাই হতাশ হবেন না  । মানসিক ভাবে নিজেকে সতেজ করুন,ধৈর্য্য ধরুন,সঠিক সময় বুঝে ,মুড দেখে,বলবেন । নতুবা বন্ধুদের সাহায্য নিন । আপনি তার কতটা যোগ্য? উত্তর হ্যাঁ সূচক হলে তাড়াতাড়ি বলতে পারেন । আর না হলে অপেক্ষা করুন,নিজেকে পরিবতর্ন করুন,আগে ইমপ্রেস করার চেষ্টা করুন ।।।।

3517 views Answered

মনের দুর্বলতা দুর করুন এবং আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি করুন। এবার তাকে নির্জন জায়গায় ডেকে নিয়ে তাকে আপনার মনের কথা বলুন।

3517 views Answered

আরে ভাই!!!মেয়েরা বাঘ-ভাল্লুক নাকি?সরাসরি বলে দিলেই তো হয় ।তা না পারলে ফোন,এসএমএস,চিঠি,ফেসবুক-কত মাধ্যমই তো আছে ।

3517 views Answered

যেহেতু আপনি তাকে ভালোবাসেন আর তাকে ছাড়া আপনি থাকতেও পারবেননা অতএব প্রপোজ করাই ভালো। আপনি মনের মধ্যে সাহস নিয়ে সরাসরি প্রপোজ করুন অথবা মেয়েটির ফোন থাকলে এসএমএসের মাধ্যমে প্রপোজ করুন।

3517 views Answered

প্রথমে কয়েকটা দিন আপনি তার সাথে মিশোন,তার প্রতি যতেষ্ট সম্মান রেখে একটু ফ্রী হোন।এতে তার প্রতি আপনার যে দূর্বলতা তা কেটে যাবে।অতএব একদিন অকপটে প্রপোজ করে ফেলুন। অথবা - চিরকুট পাঠান।সাথে এটাও বলে দিন একসেপ্ট করা না করা তার উপর।  

3517 views Answered

Related Questions

Next steps