এলার্জির কারনে কি মুখে কালো দাগ থাকে?

আমার মুখে নাকে কালো দাগ প্রায় ২ বছর দরে কিছুতেই যায়না। এটাকি এলার্জির কারনে হয়??? এখন কিভাবে দাগ দুর করবো???
2847 views

1 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

এল্যার্জি আর দাগ আলাদা জিনিস। আপনার এল্যার্জি কারনে যদি ডার্মাটাইটিস হয় বা আপনি চুলানোর জন্য যদি প্রদাহ বা সংক্রমণ হয় তাহলে সেটা ভালো হওয়ার সময় উৎপন্ন স্কার টিস্যু /কোলাজেন টিস্যু /হাইপারকেরাটিনোসিস হয় তাহলে দাগ হতে পারে। যদি এটা স্কার হয় তাহলে তুলতে বেশ কষ্টই হবে এমনকি প্ল্যাস্টিক সার্জারি ও লাগে কোন সময়। আর যদি হাইপারকেরাটিনোসিস হয় তাহলে বিভিন্ন মলম বা ক্রিমেই সেরে যাবে। এর জন্য একজন চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

2847 views Answered

Related Questions

Next steps