4 Answers
ইন্টারনেট চালালে উপকারের পাশা পাশি অপকারও হতে পারে! তবে সেটা ব্যক্তি ও তার রুচির উপর নির্ভর করে! আপনি যদি নেট চালান-পড়ালেখা,কাজকর্মে,খাওয়া দাওয়া ইত্যাদিতে সমস্যা হবে! কারণ আপনি নেশায় পড়ে যাবেন! আবার আপনি যদি অশ্লীল কিছু দেখেন তাহলে বিভন্ন প্রকার সমস্যায় পড়তে হবে যেমন-শারিরীক ও মানসিক ভাবে! এছাড়া আরো অনেক সমস্যা হতে পারে যে আপনার চালানোর উপর নির্ভর করে!
ইন্টারনেট এবং স্মার্ট ডিভাইসের প্রতি আসক্তি নতুন প্রজন্মকে তাদের পরিবার, আত্মীয়, ব্ন্ধুদের থেকে দূরে নিয়ে যাচ্ছে, সরিয়ে দিচ্ছে সঠিক শিক্ষা ও সুন্দর ক্যারিয়ার থেকে। নিজেকে ও সন্তানকে প্রযুক্তিতে উন্নত করতে গিয়ে বাংলাদেশের অবস্থাও যেন ইন্টারনেটে আসক্ত উন্নত বিশ্বের তরুণ প্রজন্মের মতো না হয় সে ব্যাপারে আগে থেকেই সতর্ক হওয়া উচিৎ।
ইন্টারনেট চালালে উপকারের পাশাপাশি ক্ষতিও আছে। যেমন আপনি যদি অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করেন তাহলে আপনার চোখের পাওয়ার কমে যেতে পারে। এছাড়া আপনি ইন্টারনেটের প্রতি বেশি আসক্তি হয়ে পড়লে আপনার খাওয়া দাওয়া এবং পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। অনেকে আবার ইন্টারনেট থেকে পর্ণগ্রাফি ছবি ডাইনলোড করে দেখে। এছাড়া আরও অনেক ধরণের কুফল আছে। যা লিখে শেষ করা যাবেনা।
ইন্টারনেট চালালে ক্ষতিও হতে পারে আবার উপকারও হতে পারে মূলত বিষয়টি নির্বর করে আপনি ইন্টারনেটে কি করছেন। আপনি ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য নিয়ে পড়ালেখায় কাজে লাগাতে পারেন। আবার ইন্টারনেটে আসক্ত হয়ে বিভিন্ন খারাপ কাজের দিকে অগ্রসরও হতে পারে। একটা কাথা রয়েছে," যে একটা বন্দুক দিয়ে প্রাণ যেমন রক্ষা করা যায় তেমনি প্রাণ নিওয়াও যায়। " তেমনি ইন্টারনেট যেমন উপকার করতে পারে তেমনিভাবে অপকারও করতে পারে । এছাড়াও ইন্টারনেট ব্যবহার মানেই কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করা আর সেটার স্কিনের দিকে তাকি থাকা আর এইগুলোর দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকলে আপনার চোখে সমস্যা হবে যার ফলে দূরের জিনিস দেখতে পাবেন না। এছাড়াও ইন্টারনেটে বেশির ভাগ মানুষিই আসক্ত হয় যেটি আপনার পড়ালেখার কথা,পরিবারের কথা, সমাজের কথা সব কিছু ভুলিয়ে দিতে পারে । এমনকি অতিরিক্ত আসক্তির ফলে আপনার মনুষ্যত্বও নষ্ট করে দিতে পারে। তাই ইন্টারনেট একটা নির্দিষ্ট সময়ে ব্যবহার করা উচিত আর সেই সাথে ইন্টারনেটে থেকে ভালো কিছু শিখার চেষ্টা করা উচিত।