1 Answers
পায়ু বা মলদ্বার যৌনক্রিয়ার জন্য তৈরি হয়নি। ওটা মলত্যাগের জন্য তৈরি। তাই স্বভাবতই ওই পথে যৌনক্রিয়া করলে তা কষ্টদায়ক হয়। যোনির নিজস্ব লুব্রিকেশনের ব্যবস্থা রয়েছে, যা যৌনমিলনকে আনন্দদায়ক করতে সহায়তা করে। কিন্তু মলদ্বারের ক্ষেত্রে সেরকম কোন নিজস্ব লুব্রিকেশনের ব্যবস্থা নেই, তাই ওই পথে যৌনক্রিয়া স্বাভাবিকভাবেই বেদনাদায়ক। মলদ্বার ঘর্ষনের ফলে ছিড়ে যেতে পারে, রক্তক্ষরণ হতে পারে এবং তার ফলে বিভিন্ন জীবাণু ও যৌনরোগের সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এইচ.পি.ভি. ভাইরাসের সংক্রমণের ফলে মলদ্বারে ঠোসা বা ফোসকা পড়তে পারে, এমনকি ক্যানসারও হতে পারে।
আবু হুরাইরা (রাদীয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসুল (সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) বলেন,
"তার প্রতি আল্লাহ্র লানত যে তার স্ত্রী'র মলদ্বারে সঙ্গম করে " (মুসনাদে আহমাদ)
অন্য হাদিসে আছে,
"যে ব্যক্তি কোন পুরুষ বা নারীর মলদ্বারে সংগম করবে, আল্লাহ তার দিকে তাকাবেন না।" (তিরমিযী, নাসায়ী)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy