আমার বোন কৃষি ডিপ্লোমা তে চান্স পেয়েছে এখন আমি কি করতে পারি?

আমার বোন কৃষি ডিপ্লোমা সরকারি তে চান্স পেয়েছে, কিন্তুু বুঝতে পারছি না যে এটাতে পড়াবো কিনা, সবাই বলছে এটা ভাল না, ক্যারিয়ার নাই। তো আমার প্রশ্ন হচ্ছে সে কৃষি ডিপ্লোমা তে পড়লে কতটুকু উন্নতি করতে পারবে? তাদের জন্য চাকরির ক্ষেত্র টা কেমন হবে?

প্লিজ কোন বড় ভাই আমাকে সাজেশন দিয়ে হেল্প করবেন। আমি কি তাকে সেখানে পড়তে বলবো?

3503 views

1 Answers

ভাই যে‌কোন বিষ‌য়ে য‌দি ভাল রেজাল্ট কর‌তে পা‌রে তাহ‌লে চাক‌রির অভাব হয় না। আর য‌দি কৃ‌ষি‌তে প‌ড়ে কোন ক্যা‌রিয়ারই না থাকত তাহ‌লে অযথা সাব‌জেক্টাই তৈ‌রি হত না ! যারা ব‌লে এটা ভাল না,

ক্যারিয়ার নাই, তারা বলুক কোনটা ভাল এবং ক্যা‌রিয়ার ভাল। আর আপনারা সেটা‌তে চেষ্টা করুন। আর য‌দি আপ‌নে পছ‌ন্দের কো‌র্সে সু‌যোগ না পান, তাহ‌লে লেখাপড়া চা‌লি‌য়ে যে‌তে হ‌লে বাধ্য হয়েই কৃ‌ষি পড়‌তে হ‌বে!!!। এবার আসুন ক্যা‌রিয়ারঃ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট

থেকে ডিপ্লোমা কোর্স শেষ করে

যেকোনো শিক্ষার্থী কৃষি, মাছের চাষ ও

পশুপালনের জন্য কাজ করে এমন সরকারি ও

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে

পারেন। এ ছাড়া সরকারি ও বেসরকারি

মাধ্যমিক স্কুলে কৃষি শিক্ষার শিক্ষক

হিসেবে যোগদান, বাংলাদেশ কৃষি উন্নয়ন

করপোরেশনে উপসহকারী পরিচালক পদে,

উপসহকারী কৃষি কর্মকতা পদে ও বিভিন্ন

কৃষি নিয়ে কাজ করে এমন এনজিওগুলোতে

কাজের প্রচুর সুযোগ রয়েছে।

কৃষি, পশুপালন ও মৎস্য চাষের ওপর

ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীরা

কোটাভিত্তিক এসব প্রতিষ্ঠানে কাজ

করার সুযোগ পেয়ে থাকেন। এ ছাড়া

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প

করপোরেশন, মৃত্তিকা গবেষণা কেন্দ্র, ধান

গবেষণা কেন্দ্র ও কৃষি মন্ত্রণালয়েও এখান

থেকে ডিপ্লোমা সম্পন্নকারীদের কাজের

সুযোগ রয়েছে।

গোয়াইনঘাট উপজেলার উপসহকারী কৃষি

কর্মকর্তা জয়নুর রশিদ জানালেন, ‘আমি

জৈন্তাপুরের তৈয়ব আলী কৃষি প্রযুক্তি

ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করার পরপরই

এখানে চাকরি পেয়েছি। এ ছাড়া

বেসরকারি নানা প্রতিষ্ঠান কৃষি বিষয়ক

কার্যক্রম পরিচালিত করায় আমাদের এখন

কাজের ক্ষেত্র অনেক বেশি।

ত‌বে ডিপ্লমা ক‌রে য‌দি বিএস‌সি তাহ‌লে উ‌ল্লে‌খিত ক্ষে‌ত্রে কাজ পে‌তে বে‌শি সু‌বিধা হ‌বে।

3503 views Answered

Related Questions

Next steps