আমার পেট কি করলে কমবে?
3 Answers
পেট বা ভুড়ি কমানোর কার্যকরী টিপসঃ
১. পেছনে বাঁকানোঃ
দু পায়ে সোজা হয়ে দাঁড়ান। দুই হাত আঙ্গুলে-আঙ্গুলে এক করে পেছনের দিকে নিয়ে যান। এবার শ্বাস নিন, উপরের দিকে ঘাড়সহ পিঠটাকে বাঁকানোর চেষ্টা করুন, বুকের সামনের অংশ উপরে তুলুন এবং এই অবস্থায় কিছুক্ষণ স্থির থাকুন।
০২. সামনে বাঁকানোঃ
হাঁটু নরম রেখে শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে পড়ুন, নাকটাকে হাঁটু বরাবর আনার চেষ্টা করুন। হাতের আঙ্গুল গুলো আগের মত একসাথে করে, দুই হাত সোজা রেখে হাত দুটিকে উপরে উঠান এবং মাথার উপর দিয়ে নেয়ার চেষ্টা করুন।
০৩. চেয়ারঃ
শ্বাস নিন এবং হাঁটু বাঁকা করুন (পিঁড়িতে বসার মত করে)। হাতের আঙ্গুল গুলো খোলা অবস্থায় রেখে সামনের দিকে মেলে ধরুন। আপনার উঁড়ু যখন মেঝের সমান্তরালে তখন হাত দুটিকে কান পর্যন্ত উঠান। সমস্ত ওজন যেন গোড়ালিতে পড়ে সেদিকে লক্ষ্য রাখুন। নিঃশ্বাস নিতে নিতে উঠে দাঁড়ান এবং দুই হাত দেহের পাশে নিয়ে আসুন। নিঃশ্বাস ছাড়ুন।
০৪. নিম্নগামী মুখ-ভঙ্গীঃ
একসাথে ৪ টাই করুন, হিপ উপরে উঠান এবং হাত ও পা সোজা রাখুন। যেমনটি ছবিতে আছে তেমনি ভাবে চেষ্টা করুন।
০৫. প্ল্যাঙ্কঃ
হাত সোজা রেখে পুশ-আপ এর মত ভঙ্গিতে নিঃশ্বাস নিন। এবার শ্বাস ছাড়ুন, কনুই বাঁকিয়ে এমন ভাবে আনুন যেন তা আপনার দেহের দিকে থাকে। এবার আস্তে আস্তে সমস্ত শরীর নিচে নামাতে থাকুন যতক্ষণ না বুক মেঝে বরাবর থাকে।
০৬. কোবরাঃ
পায়ের আঙ্গুল গুলো এমন ভাবে উল্টো করে রাখুন যেন কব্জিটি মেঝে স্পর্শ করে। নিঃশ্বাস নিতে নিতে মেঝেতে কনুই চেপে ধরুন, হাত সোজা রাখুন (সামান্য বাঁকানো থাকতে পারে)। এবার আস্তে আস্তে শরীরের উপরের অংশ মেঝে থেকে উপরে উঠাতে থাকুন। এমন ভাবে শ্বাস ছাড়তে ছাড়তে আরামের সাথে শরীরকে মেঝে বরাবর আনুন। আবার শ্বাস গ্রহণ করুন, পায়ের আঙ্গুল বাঁকিয়ে নিচের দিকে নিয়ে হিপের উপর চাপ দিয়ে ৪ নং অনুশীলনটি করুন। শ্বাস ছাড়ুন।
উপায় গুলো সহজ হলেও খুবই কার্যকর
পেটের মেদ কমানোর
হরেক রকম উপায়
আছে হয়তো বা। কিন্তু
পেটের মেদ বা
শরীর এর মেদ কমানোর জন্য আসলে
ব্যায়াম বাধ্যতামূলক। কারণ শুধু
মাত্র ডায়েট ঠিক রেখে পরিশ্রম না
করে কখনো মেদ কমানো সম্ভব না।
তাই মেদ কমাতে করতে হবে নিয়মিত
ব্যায়াম। তবে অনেকেই জানেন না কী
ধরনের ব্যায়াম পেটের ক্ষেত্রে
উপযোগী। পেটের মেদ কমানোর
কয়েকটি ব্যায়াম সম্পর্কে আলোচনা
করব। আশা করছি আপনাদের উপকার
হবে।নিচের চিত্রের।
১ম পদ্ধতিঃ
A. চিত্র অনুযায়ী প্রথমে একটি
সমতল জায়গায় পা দু খানি সামনে
বাড়িয়ে দিয়ে বসে পরুন। শরীর হবে
সোজা। শিরদ্বারা সোজা রাখতে হবে।
জোরে জোরে নিঃশ্বাস নিন এবং ছাড়ুন।
এই কাজটি কয়েকবার করুন। তারপর দু
হাত এমন ভাবে দুই পাশে ছড়িয়ে দিন
যেন যতটুকু সম্ভব সোজা হয়ে থাকে ও
সবচেয়ে বেশি দুরুত্ব অতিক্রম করে।
B. তারপর চিত্র বি এর মত করে
একবার ঘড়ির কাটার দিকে এবং কাটার
বিপরীত দিকে ঘুরতে থাকুন। হাত দুটো
তে যেন কোন ভাজ না পড়ে সে দিকে
লক্ষ্য রাখুন। এভাবে কয়েকবার করে
করুন। কমপক্ষে ১০ বার করে করতে
থাকুন।
C. চিত্র সি এর মতন করে দান হাত টি
প্রথমে বাম পায়ের বৃদ্ধা আঙ্গুল এর
শীর্ষ ভাগে ছোঁয়ার চেষ্টা করুন এবং
কিছুক্ষণ অপেক্ষা করুন। ঠিক একই
ভাবে বাম হাত এবং ডান পা কাজে
লাগান ও অপেক্ষা করুন। এতে আপনার
পেটের উপর কাজ হবে এবং মেদ কমাতে
সাহায্য করবে। এভাবে আরো ১০ বার
করে করতে থাকুন। এই ব্যায়ামটি
প্রতিদিন একই সময়ে করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy