1 Answers
দুঃখিত! নাম্বার বিহীন জিমেইল আইডি খোলার কোনো নিয়ম নাই। মোবাইল নাম্বার যদি নাই দেন তা হলে গুগল জিমেইলের ফরম লিংক পাবে কিভাবে! আপনার সে জন্যই মোবাইল নাম্বারটি দেওয়া অত্যাবশ্যক। আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে জিমেইল অ্যাকাউন্ট খুলেন আপনাকে গুগল থেকে কোনো দিন ফোন করে বলবেনা যে, "এই তুমি কেন তোমার মোবাইল নাম্বার দিয়ে জিমেইল খুলেছো?" বরং আপনার জিমেইলটা আরো সুরক্ষা করতে মোবাইল নাম্বার বিশেষ প্রয়োজন। ধরুন আপনি একদিন আপনার জিমেইলের পাসওয়ার্ডটি ভুলে গেলেন। তখন কি মানুষের হাতে পায়ে ধরতে যাবেন? আর হাতে পায়ে ধরেও তখন কোনো লাভ হবে না। এদিকে আপনার জিমেইলে হয়তো প্রয়োজনীয় অনেক তথ্যও আছে যা ভবিষ্যতে আপনার খুব প্রয়োজন। সেগুলোকে অন্ততো সুরক্ষা রাখতে আপনাকে মোবাইল নাম্বার দিতেই হবে। মোবাইল নাম্বার দিলে আপনি যদি কখনো জিমেইল পাসওয়ার্ড ভুলেও যান কোনো সমস্যা হবে না। forgot password? এ ক্লিক করলেই উক্ত মোবাইল নাম্বারে গুগল থেকে একটি লিংক প্রেরণ করেে। যা দিয়ে আপনি নতুন পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে জিমেইল আইডিটি সংরক্ষণ বা পুনরুদ্ধার করতে পারবেন। এজন্যই মোবাইল নাম্বার দিয়ে জিমেইল আইডি খোলা জরুরি। আশা করি এখন বুঝেতে পেরেছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy