4 Answers
দাড়ি উঠা, এটাতো জিনগত, বংশগত,হরমোন এসবের উপর নিভর করে। তবে আপনার একটু দেড়িতে দাড়ি উঠতে পারে।
ইন্ড্রোজেন হরমনের অভাবে দাড়ি উঠতে দেরি হয়।আপনি এর জন্য একজন হরমোন বিশেজ্ঞের চিকিৎসা নিতে পারেন।
গোফ দাড়ি গজানোর ক্ষেত্রে পুরুষের জেনেটিক্স হরমোনের (অ্যন্ড্রোজেন ও টেস্টস্টেরন) ভূমিকা গুরুত্বপূর্ণ। এ সময়ে মুখমন্ডলের লোমকূপে ডিহাইড্রোটেস্টোস্টেরন এর উদ্দীপনার কারণে গোফ দাড়ি গজায়। ডিহাইড্রোটেস্টোস্টেরন টেস্টোস্টেরন হতে নিঃসৃত হয়, যার ফলে গোফ দাড়ি গজায়। এই টেস্টোস্টেরন হরমোন সমস্যার কারণে অনেকের প্রকৃত বয়সের পরেও দাড়ি গোফ গজায় না। তবে বহু ক্ষেত্রেই দেখা যায়, পারিবারিক বা জন্মগত কারণেও দাড়ি-গোঁফ কারো কারো কম বা দেরিতে ওঠে। তাই চিকিৎসক কর্তৃক শারীরিক পূর্ণাঙ্গ পরীক্ষার পর নিশ্চিত হতে হবে, আসলে হরমোন সমস্যার কারণে এমনটি হচ্ছে কি না। হরমোন সমস্যার কারণে হলে তার চিকিত্সা সম্ভব।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy