শুনেছি jamaican black castor oil নাকি চুলের জন্য ভালো। আসলেই কি চুলের কোনো উপকার হয়? এটি কিভাবে ব্যবহার করবব? কোথায় পাওয়া যাবে?

3502 views

1 Answers

হ্যা অবশ্যয় ভাল। কারন এ‌টি চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে মাথার ত্বকে পুষ্টি জুগিয়ে চুলের রুক্ষতা কম করে, এমনকি খুশকি রোধ করে স্কাল্প কন্ডিশনার হিসেবে খুব ভালো কাজ করে। কীভাবে ব্যবহার করবেন প্রতিদিন ব্যবহারের জন্য স্কাল্পে মাসাজ করুন আলতো ভাবে, আস্তে আস্তে মাথার ত্বক তেলটা শুষে নেবে। শুষ্ক চুলের ডিপ কণ্ডিশনিং এর জন্য ৩-৪ চামচ তেল স্কাল্প আর পুরো চুলে দিয়ে নিন, ২ ঘণ্টা রেখে কোন মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। বাড়িতে বসে চুলের হট অয়েল ট্রিটমেন্ট করতে চান? ২ চামচ জ্যামাইকান ব্ল্যাক ক্যাস্টর অয়েলের সাথে ৩ চামচ নারিকেল তেল বা জলপাই তেল মিশিয়ে কুসুম গরম করে নিন। মাথায় মাসাজ করে শাওয়ার ক্যাপ পরে থাকুন। ১০ মিনিটের জন্য হেয়ার ড্রাইয়ার এর গরম ভাপ নিন শাওয়ার ক্যাপের ওপর দিয়েই। ঘণ্টা খানেক পরে শ্যাম্পু করে ফেলুন। শুধু চুলে নয়, এই তেল রুক্ষ ত্বকে ব্যবহার করা যায় ময়েশ্চারাইজার হিসাবে। সাধারণ বা তৈলাক্ত ত্বকের অধিকারীরা রেগুলার বডি মাসাজ অয়েল হিসাবে ব্যবহার করতে পারেন। কোথায় পাবেন? এদের নিজস্ব ওয়েবসাইটে অর্ডার করলে পেতে পারেন। আর দেশে যমুনা ফিউচার পার্কের Sapphire এ আসলেই পেয়ে যাবেন। ১১৮ মিলি বোতলের দাম পড়বে ১১৫০ টাকা। তাছাড়া অনলাইন অর্ডার করে দেশের যেকোনো প্রান্তে ৪৮ ঘণ্টার মধ্যে হোম ডেলিভারি পারেন। অনলাইনে অর্ডার করতে এখানে ক্লিক করুন। http://store.shajgoj.com/en/hair/586-jamaican-black-castor-oil.html

3502 views

Related Questions