3 Answers
আগে ভালভাবে পাঠ্য বই পড়ে Hsc রেজাল্ট ভাল করতে হবে। ইংরেজি, উচ্চতর গনিত, জীববিজ্ঞান সহ সব বিষয়ে ভাল দক্ষতা অর্জন করতে হবে। তারপর Hsc পাশের পর বিষয়ভিত্তিক পড়ার টেকনিক: সাধারণ জ্ঞান: সাধারণ জ্ঞান বই থেকে বাংলাদেশ বিষয়াবলি এবং আন্তর্জাতিক বিষয়াবলি দেখে নাও। এই বইটির শেষে বিসিএস, পুলিশে ভর্তি, প্রাথমিক শিক্ষক নিয়োগ ইত্যাদি যত প্রশ্ন আছে, সব মুখস্ত করে ফেলো। ইংরেজি: ইংরেজির গ্রামারে নজর দিতে হবে। বিশেষকরে বিগত বছরগুলোর মেডিকেল ও ডেন্টাল প্রশ্নপত্র থেকে ইংরেজী প্রশ্নগুলো (যেমন Voice, Narration, Synonym ইত্যাদি), সমাধান করার পাশাপাশি ভালো কোন গ্রামার বই থেকে ওই বিষয়গুলো আরও বিস্তারিত পড়তে হবে। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গাণিতিক সমস্যা: পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গাণিতিক সমস্যাগুলো সমাধানের জন্য বিগত দশ বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নোত্তর মুখস্ত করতে হবে। প্রতিদিন ২০০ প্রশ্নের উত্তর গাইড বই দেখে দাগিয়ে সোজা মুখস্ত করে ফেলতে হবে এবং বিগত দশ বছরের এই প্রশ্ন সম্ভার বার বার রিভিশন দিতে হবে। গাণিতিক সমাধান: পদার্থ ও রসায়নের গাণিতিক সমস্যাগুলোর সমাধানে আন্তরিক হতে হবে। বারবার অনুশীলনের মাধ্যমেই সম্ভব এই সমস্যার সমাধান করা। ফলে সমাধানকৃত সমস্যাগুলোর উপর চর্চা অব্যাহত রাখতে হবে। সেটা ধৈর্য্য ধরে যতবার সম্ভব ততবারই করতে হবে।
সর্বপ্রথম তাকে ইন্টারে ভালো করার জন্য পড়ান। তারপর ডাক্তারীর জন্য জীব বিজ্ঞানে বিশেষ জোড় দিন। মানব দেহ অংশ খুববই গুরুত্বপুর্ন। জীব বিজ্ঞান লাইন বাই লাইন পড়ান। সাল বিশেষ, বিজ্ঞানীদের নাম, জীব বিজ্ঞানের অনেক জিনিসের নাম, ছন্দআকারে পড়ান।রসায়নের প্রতিও কিছুটা ভালো মনোযোগী করান।তবে,
জীববিজ্ঞান খুবই ভালোভাবে আয়ত্ব করতে হবে।
আপনার বোনের উচিত্ ভালো করে ক্লাশের পড়া মিটিয়ে যাওয়া এবং অবসর টাইমেও বই পড়া তার জীবনে শুধু বই পড়া চাই যদি তিনি তার মনের ইচ্ছা পুর্ণ করতে চায় । আর যখন H.S.C তে ভালো রেজাল্ট করবে তাকে ঠিক করতে হবে এখন সে কি পড়বে ফাযিল না অন্য কিছু যেটাই পড়ুক না কেন এর পাশা পাশি কিছু সাধারন জ্ঞানের বই পড়তে হবে যেমন . আজকের বিশ্ব ইত্যাদি ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy