4 Answers

কবিতা¤ তুমি যখন বোন বড় হবে,ভুলে যাবে তো আমায়।আমার চোখে তখন ফাকি দিয়া চলে যাবে শশুর বাড়ি।বাবা-মাকে যখন কাদবে বুকে ধরে,বলবে তুমি যাচ্ছি গো মা তোমাদের আমি ছেড়ে।কাদবে যখন তুমি,মা তখন বলবে......ভুলে যেওনা মা আমাদের

4394 views Answered

একদিন ছেরে যেতে হবে লেখক সাব্বির , ওরে আমার ছোট আপু , ছেরেতো একদিন যেতে হবে তোমায় বাপু । ছেরেতো যেতে হবে অনেক দুরে , যাবে কি আমাদেরকে ভুলে ? নতুন কারো খোজ পেয়ে , যাবেযে অনেক দুরে হারিয়ে । কোন এক অচেনা জায়গায়, রেখে যে আসতে হবে আমায় । হয়তো কোন দিন মনে পড়বে সৃতি গুলো , বুকটাকে সেদিন মনে হবে মরুভুমির মতো । কোন দিন মনে পড়ে যদি আমার কথা , আমার ঠিকানায় পাঠাইয়ো একটা বার্তা ।

4394 views Answered

অালপথ ধরে হাঁটতে হাঁটতে

মাঠ বরাবর নাচতে নাচতে

গঞ্জের মেলায় গিয়ে

ভিড়ের মধ্যে হারিয়ে

ফেলেছি ছোটবোনকে


তারপর থেকে খুঁজতে খুঁজতে

সম্পর্কটাও বুঝতে বুঝতে

কি বোঝাতে কী বুঝিয়ে যাচ্ছি

বুঝতে না পারা এই মনকে

কবিতা, অামার ছোটবোন


মেলার ভিড়ে হারিয়ে ফেলেছি

পিঠেপিঠি ছোটবোনকে

4394 views Answered

তোর ঐ মায়াভরা মিষ্টি একটা মুখ
সকল দুঃখ কষ্ট ভুলে যাই তোর মিষ্টি হাঁসিতে।
তুই যে আমার আদরের ছোট্ট একটা বোন
সবার চেয়ে ভালবাসি তোকেই আমি শোন।
অনেকটা দিন পার হল আজও হাত বুলাইনি মাথায়
তাইতো আমার দুঃখ যেন ঢেউ খেলে যায় কথায়।
একদমই যে আলাদা তুই সবার মত নয়
তোকে আমার করতে খুশি সামান্যতেই হয়।
তোর চাহিদা সামান্যই, সহজ সরল স্বভাব
অভিমান তোর আসেনারে সইতে হলেও অভাব।
কারো সাথে নেই বিবাদ, একেবারেই চুপচাপ
নেই উচ্চস্বর, নেই ঝগড়া, নেই অযথা প্রলাপ।
এমন লক্ষ্মী বোনটি বল, কয়টা ভাগ্যে হয়
যুদ্ধ ছাড়াই করলিরে তুই ভাইয়ের হৃদয় জয়।

4394 views Answered

Related Questions

Next steps