ঘুমালে আমার মুখে লালা (ছেপ) জমা হয়। এটা কি কোনো রোগ?
ঘুমালে আমার মুখে লালা (ছেপ) জমা হয়। এটা কি কোনো রোগ? তবে এর ঔষধ কি?
2 Answers
মুখে যদি লালা,ছেপ জমে থাকে তাহলে প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে দাত ব্রাশ করে নিন। তাছাড়া ঘুমালে আনেকের মুখ থেকে লালা বের হয়ে আসার প্রধান কারন হচ্ছে কৃমি। আপনার পেটে যদি কৃমি থাকে তাহলে ঘুমালে আপনার মুখ থেকে লালা বেরিয়ে আসবে। আরেকটা কারন, অনেকের ছোটোবেলা থেকেই এ ধরনের সমস্যা হয়। তবে এর প্রতিকারে কিছু নিয়ম মেনে চললে আশাকরি ভাল হয়ে যাবেন। প্রথমটা *আপনি যদি কৃমি দ্বারা আক্রান্ত হন তাহলে অতি ধ্রুত ডাক্তারের শরণাপন্ন হন। *রাতে ঘুমানোর অন্তত ১ ঘন্টা আগে কোনো ধরনের মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার অথবা পানীয় পরিহার করুন। *নিয়ম করে প্রতিদিন সকালে ও রাত্রে দাঁত ব্রাশ করুন। *ছোটোবেলার সমস্যা হয়ে থাকলে চিৎ হয়ে ঘুমান। ঘুমানোর ১০মিনিট পূর্বে সামান্য লবন বা টক খায়ে নিন দেখবেন আস্তে আস্তে আপনি সুস্থ্য হয়ে যাবেন।
মুখ দিয়ে লালা ঝরা অনেকগুলো কারণে হতে পারেঃ ১। ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা ঝরার অন্যতম একটি কারণ হচ্ছে ঠান্ডা লাগা বা ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যাওয়া। অনেকেই ঘুমের মধ্যে নাক দিয়ে নিঃশ্বাস না নিয়ে মুখ দিয়ে নেন বিশেষ করে যাদের ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যায় তারা মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে থাকেন। সেই ক্ষেত্রে মাঝে মাঝে এরকম হতেই পারে। এই ক্ষেত্রে আপনি চিত হয়ে ঘুমাতে পারেন। এতে এরকম হবার সম্ভাবনা থাকবে না। তবে কাত হয়ে বা উবুড় হয়ে ঘুমালে এরকম সমস্যা হবে। ২। দীর্ঘদিন ধরে যদি এই সমস্যা থাকে তাহলে এটা অন্য কারণেও হতে পারে। মুখে লালা আশার অন্যতম কারণ হলো আপনার মধ্যে যদি কৃমির প্রভাব পড়ে। আর কৃমি বেড়ে গেলে সাধারণত মুখে লালা বের হয়। এরকম হলে কৃমির ওষুধ খাওয়া উচিৎ। এছাড়া ঘুমানোর আগে এক গ্লাস পানি পান করতে যেন ভুল না হয়,মনে রাখতে হবে যে,ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে মিষ্টি জাতীয় কোনো খাবার কিংবা পানীয় পান করনেন/খাইবেন না.আর ঘুমানোর ১০/১৫ মিনিট আগে একটু টক কিংবা লবন মিশ্রিত কিছু খেয়ে খাবেন। ৩। আপাতত আপনি দিনে দুবার সকালে ও রাতে খাওয়ার পর দাঁত ব্রাশ করবেন। ভালো মাউথওয়াশ দিয়ে দিনে তিনবার গড়গড়া করবেন খাওয়ার আগে ও পরে। ডায়াবেটিস এবং পরিপাকতন্ত্রে অন্য কোনো রোগ আছে কি না পরীক্ষা করাবেন। ধূমপান থেকে বিরত থাকবেন। অতিরিক্ত মসলাযুক্ত, ঝাল এবং তৈলাক্ত ও চর্বিযুক্ত খাবার খাবেন না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy