মধুর উপকারিতা শরিয়ত সম্মত কিনা,,,?
2 Answers
এ ব্যাপারে মহান আল্লাহ তা’আলা বলেনঃ
وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ
ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلاً يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاء لِلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
“তোমার প্রতিপালক মৌমাছির অন্তরে এ নিদর্শন জাগিয়ে দিলেন যে, তুমি গৃহ নির্মাণ কর পাহাড়ে, বৃক্ষে, এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে । এরপর প্রত্যেক ফল হতে কিছু কিছু আহার কর অতঃপর তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরন কর, ওর উদর হতে নির্গত হয় বিবিধ বর্ণের পানিয় । যাতে মানুষের জন্য রয়েছে রোগমুক্তি । অবশ্যই এতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য।” (সূরা আন্ নাহল ১৬ : ৬৮-৬৯ )
মধু সব রোগের ঔষধঃmodhu
যেমন মহান আল্লাহ তা’আলার বাণীঃ فِيهِ شِفَاء لِلنَّاسِ
“এতে রয়েছে মানুষের জন্য আরোগ্য।” ( সূরা আন্ নাহল ১৬ : ৬৯ )
এ বিষয়ে চিকিৎসকগণের অভিমত ব্যক্ত করেছেন যে, মধু সকল অবস্থায় সবার জন্য ঔষধ এবং এ ব্যাপারে রাসূল সল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
আবু সাঈদ রাযিয়াল্লা-হু আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি নবী সল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, আমার ভাইয়ের পেটে অসুখ হয়েছে। তখন নবী সল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে মধু পান করাও। এর পর লোকটি দ্বিতীয় বার আসলে বললেন তাকে মধু পান করাও । অতঃপর লোকটি তৃতীয় বার আসলে বললেন তাকে মধু পান করাও । এরপর লোকটি এসে বলল আমি অনুরুপই করেছি। তখন নবী সল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ সত্য বলেছেন। কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা বলেছে। তাকে মধু পান করাও। অতপর তাকে মধু পান করাল। এবার সে রোগ মুক্ত হল। ( সহীহুল বুখারী হাঃ ৫৬৮৪ )
অতঃপর অপর এক হাদীসে রাসূল সল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
ইবনু ‘আব্বাস রাযিয়াল্লা-হু আনহু হতে বর্ণিত। তিনি বলেন তিনটি জিনিসের মধ্যে রোগমুক্তি আছে। মধু পানে, শিঙ্গা লাগানোতে, এবং আগুন দিয়ে দাগ লাগানোতে। আমার উম্মতকে আগুন দিয়ে দাগ দিতে নিষেধ করছি। ( সহীহুল বুখারী হাঃ ৫৬৮০ )
মুহাম্মাদ ইবনুূু মূসান্না ও মুহাম্মাদ ইবনুূু বাশশার (রহঃ) আবূ সাঈদ খূদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে এসে বলল, আমার ভাইয়ের দাস্ত হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে মধুপান করাও। সে তাকে মধুপান করান পরে এসে বলল, আমি তাকে মধুপান করিয়েছি কিন্তু তার দাস্ত আরও বেড়ে গেছে। তিনি এভাবে তাকে তিনবার বললেন। তারপর লোকটি চতুর্থবার এসে বললে নাবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে মধুপান করাও। লোকটি বলল, মধুপান করিয়েছি কিন্তু দাস্ত বেড়ে যাচেছ। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহই সত্য বলেছেন, তোমার ভাইয়ের পেটে অভিযোগ সত্য নয়। তারপর আবার তাকে পান করালে সে ভাল হয়ে গেল। আমর ইবনুূু যুরারা (রহঃ) আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, নিশ্চয়ই জনৈক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট আসলেন এবং বললেন, আমার ভাইয়ের পেট খারাপ হয়েছে অতঃপর তিনি তাকে বললেন, ওকে মধুপান করাও। এটি শুবার হাদীসের অর্থে বর্ণিত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy