ভালো ইট চেনার দুটি পদ্ধতি বলুন তো?
3057 views

2 Answers

আমাদের দেশে সাধারনত ৯.৫" x ৪.৫" x ২.৭৫"

সাইজের ইট, যা মিলি মিটারে ( 238 x 114 x 70 ) বাংলা ইট

ব্যাবহার হয়ে থাকে, এই মান PWD এর সিডিউল

অনুযায়ী। মসলা সহ ১০" x ৫" x ৩" ( 250 x 125 x 76 )

ইটের প্রকারঃ ইট পাঁচ প্রকার...

১। ১ম শ্রেনীর ইট।

২। ২য় শ্রেনীর ইট।

৩। ৩য় শ্রেনীর ইট।

৪। ঝামা ইট।

৫। পিকেট ইট।

মাঠ পর্যায়ে ইট পরীক্ষাঃ

একটি ইট নিয়ে তার গায়ে নখের আঁচড় কাটার চেষ্টা

করলে তাতে আঁচড় পড়বে না। যদি আঁচড় পরে

তাহলে বুঝতে হবে ইটটি ভালো না।

একটি ইটকে অন্য একটি ইট দিয়ে আঘাত করলে যদি

ঘাতব শব্দ উৎপন্ন হয়, তাহলে বুঝতে হবে ইটটি

ভালো।

দুইটি ইটকে টি (T) এর মতো করে ধরে ২ মিটার উঁচু

থেকে ফেলে দিলে যদি ভেঙ্গে যায়, তাহলে

ইটটি ভালো না আর যদি ভেঙ্গে না যায়, তাহলে ইটটি

ভালো।

একটি পাত্রে যদি ইটকে ভিজানো হয় এবং তা বুদবুদ

সহকারে বেশ পরিমাণ পানি শোষণ করে নেয় এবং

পানি ঘোলাটে হয়, তবে এটি ভালো ইট নয়।

একটি ইটটে ভেঙ্গে টুকরা করা হলে যদি টুকরা

গুলোর রঙ দেখতে একই রকম হয়, তবে এটি

ভালো ইট।

ইটের ধার ও কোণ গুলো সুক্ষ ও তীক্ষণো

হলে বুঝতে হবে এটি ভালো ইট।

ইটের পৃষ্ট মসৃন ও সমতল হলে এটি ভালো ইট।

ইটের মাপ আদর্শ থাকবে, যেমনঃ (৯.৫" x ৪.৫" x

২.৭৫")

ইটের ওজন ৩.৫ কেজির বেশী হবে না।

ইটের কাজের পরিমাণ বাহির করার একক পদ্ধতিঃ

প্রতি ১০০ sft জায়গায় ইটের ৫" গাঁথুনিতে ইট লাগে =

৫০০ টি।

প্রতি ১০০ cft ইটের ১০" গাঁথুনিতে ইট লাগে = ১১৫০

টি।

প্রতি ১০০ sft জায়গাতে হেরিং বোন বন্ড করতে ইট

লাগে = ৫০০ টি।

প্রতি ১০০ sft জায়গাতে সলিং করতে ইট লাগে = ৩০০

টি।

3057 views

ভালো ইট চেনার সহজ উপায়,

১. আপনি যদি কোন কিছু দিয়ে যেমন: নখ দিয়ে ঘষা দিন, তবে ইটে স্ক্র্যাচ পরবে না

২.   ১ মি. উপর থেকে ইট ফেললে সে ইট ভাংবে না।

3057 views

Related Questions