4 Answers

১) প্রথমে আপনার ফোনটি সুইচ অফ করুন।

২) এবার একইসঙ্গে ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন এবং হোমস্ক্রিন বাটন প্রেস করুন।

৩) এবার আপনি স্ক্রিনে ৫টি অপশন দেখতে পাবেন।

i) Reboot data.

ii) Wipe data/factory reset.

iii) Install update.

iv) Power down.

v) Advance option.

৪) এবার এই ৫টি অপশনের মধ্যে Wipe data/factory reset অপশনটি সিলেক্ট করুন। তারপর yes প্রেস করুন। তবে yes সিলেক্ট করার আগে মনে রাখবেন আপনার ফোনের আগেকার সমস্ত ডেটা কিন্তু মুছে যাবে।

৫) এবার আপনার ফোনটি নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাবে।

রিস্টার্ট হওয়ার পর আপনি আপনার ফোন আবার আগের মতো ব্যবহার করতে পারবেন।

3218 views

স্ক্রিন লক ভুলে গেলে আপনি Forget  Password এ ক্লিক করুন এবং জিমেইল এর পাসওয়ার্ড দিয়ে New Password সেট করুন।এতে কাজ না হলে আপনার মোবাইল রুট করা রিকভারি মোড ইন্সটল থাকলে মন্তব্য করুন আপনাকে ট্রিক দিব। আর আগে রিকভারি মোড না থাকলে এবং প্রথম পদ্ধতি কাজ না করলে আপনাকে হার্ড রিসেট দিতে হবে। এছাড়া আর উপায় নেই। আর হ্যা হার্ড  রিসেট এর একটা পদ্ধতি ইয়াকুব ভাই ও কিরন ভাই শেয়ার করেছে ওনার টা দেখুন।ধন্যবাদ।

3218 views

আপনি যেহেতু মডেল উল্লেখ করেন নাই তাই নীচের নিয়ম অনুসরন করুন প্রথমে মোবাইলটি বন্ধ করে নিন । এরপর ডিভাইসটি চালু করার সময় Power button + Volume up অথবা Power button + Volume Down button একসাথে চেপে ধরে ডিভাইসটি অন করুন। এটা আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে। বিভিন্ন কম্পানির ডিভাইসে এই পদ্ধতি বিভিন্ন রকম হয়ে থাকে, তাই এটা কাজ না করলে নিচেরগুলো ট্রাই করুন। 1. Volume Down+ Volume Up+ Power button. 2. Volume Down+ Power button. 3. Volume Up+ Power button. 4. Volume Up+ Camera button. 5. Volume Up+ Home+ Power button. 6. Home+ Camera button. 7. Home+ Power button. উপরের যে কোন একটি কম্বিনেশন অবশ্যই কাজ করবে বলে আশা করি। এই কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর রিকোভারী মুড-এ যাবেন সেখানে “wipe data/ factory reset/ factory format/ backup data/ restore data/ reboot system” কম্পানি ভেদে এজাতীয় যে কোন কিছু লেখা দেখা যাবে, তা সিলেক্ট করুন। (মনে রাখবেন এখানে টাচ কাজ করবে না, এজন্য আপনাকে ভলিউম আপ ডাউন বাটনের সাহায্য নিতে হবে।) সিলেক্ট করার পর ইয়েস এবং নো অফশন থেকে “ইয়েস” সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য ব্রান্ডভেদে হোম বাটন/ পাওয়ার বাটন কাজ করতে পারে। সবশেষে সেটটি reboot করুন । তাহলেই হবে কোন সমস্যা হলে মডেল লিখে মন্তব্য করুন

3218 views

 স্কিন লক প্যাটান হলে --

প্রথম পদ্ধতি --


প্রথমে আপনি যে কোনো একটি প্যাটার্ন আকুন


 তারপর Forgot Pattern এ ক্লিক করুন


Forgot Patter এ ক্লিক করার পর আপনাকে বলা হবে আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিতে।আর ইমেইল আইডিটি অবশ্যই আপনি যে ইমেইল আইডি দিয়ে আপনার মোবাইল ইন্টিগ্রেটেড করছেন সেটার ইমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে।এটা দেয়ার পর আপনার সেই ইমেইলে নতুন প্যাটার্ন কোড পাঠিয়ে দিবে।এবং তা দিয়ে মোবাইল আনলক করতে পারবেন।



দ্বিতীয় পদ্বতিটি :


দ্বিতীয় পদ্বতিতে আপনাকে আপনার পুরো মোবাইল ফ্ল্যাশ দিতে হবে।আর মোবাইল অথবা ট্যাবকে ফ্ল্যাশ দিলে আপনার ডাউনলোড করা আপস এবং গেমস গুলো রিমুভ হয়ে যাবে শুধু মাএ আপনার ডিভাইসের সাথে পাওয়া এপস এবং গেমস গুলো থাকবে।এতে করে আপনার নতুন প্যাটার্ন কোড পাবেন। 


পিন কোড থাকলেও একই উপায়। 

3218 views

Related Questions