খারাপ অভ্যাস থেকে মুক্তি চাই?
আমার ছোট বেলা থেকেই বিভিন্ন খারাপ অভ্যাস ছিল যেমন ঘন ঘন থুতু পেলা। একটু পর পর ছোখ টিপা। এই অভ্যাস গুলু বড় হওয়ার সাথে সাথে চলে গেছে। কিন্তু এর মাঝে আরেকটা অভ্যাস আমার মধ্যে দেখা দিয়েছে সেটা হল ঢোক গিলা যেটা ৭-৮ বৎসর যাবত। আমি ভয় পেলে ঢোক গিলতে থাকি এছারা যখনই মনে হয় আমার এই অভ্যাস আছে আমি তখনই ঢোক গিলতে থাকি। এই অভ্যাসটা আমাকে সারাক্ষন মারাত্মক ভাবে মানসিক যন্ত্রণা দিচ্ছে।আমার বয়স ২২ আমি এই অভ্যাস থেকে মুক্তি চাই। এমন কোন ডাক্তার এর নাম বলুন যার কাছে আমি আমার এই গোপন কথা গুলা শেয়ার করতে পারবো এবং আমি সুস্থ হয়ে যাবো।
1 Answers
বিবরণ পড়ে মনে হচ্ছে এটা মানসিক সমস্যা। দীর্ঘদিনের অভ্যাসে এটি স্থায়ী রুপ নিয়েছে এবং মানসিক ভাবে যন্ত্রনা দিচ্ছে।আপনি একজন মানসিক ডাক্তারের শরণাপন্ন হোন।কাকে বিস্তারিত বুজিয়ে বলুন।তাহলে ডাক্তার একটি সঠিক দিকনির্দেশনা দিবে,সে অনুযায়ি চললে আশা করি সমাধান পাবেন।
সম্ভব হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মেহতাব খানমের চেম্বারে তার সাথে এ ব্যাপারে আলোচনা করতে পারেন।তিনি একজন কাউন্সিলিং সাইকোলজি বিশেষজ্ঞ।এ বিষয়ে তিনি ও আপনাকে সহায়তা করতে পারবেন।
বিঃদ্রঃ কোথায় ডাক্তার দেখাতে চান জানালে অভিজ্ঞ মানসিক ডাক্তারের ঠিকানা দিয়ে সহায়তা করবো।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy