5 Answers

ভাই দুটো দুই জিনিস। কোনটার সাথে কোনটার তুলনা হবে না।ইন্জিনিয়ারিং আর ব্যবসায় শাখা দুটো যেন এপার ওপার। এক্ষেত্রে ভালো বলতে আপনার কোন দিকে যাওয়ার ইচ্ছা সেটাই প্রধান। তবে বাংলাদেশে দুটোরই ডিমান্ড আছে।  তবে আপনাকে ভালো সরকারি চাকরী পেতে হলে এম.বি.এ করলে বেষ্ট, আর ইন্জিনিয়ারিং থেকে ডিপ্লোমার পর বি.এস.সি করলে অনেক ভালো ডিমান্ড। আর কমার্স থেকে সি.এ করতে পারলে আপনার ক্যারিয়ার নিয়ো চিন্তামুক্ত থাকতে পারেন।

3249 views

এটা পুরোপুরি আপনার উপর নির্ভর করবে।দুটি সেক্টরেই ভালো করার এবং ক্যারিয়ার গঠনের ভালো সুযোগ রয়েছে।আমি যেহেতু কমার্স থেকে পড়ছি তাই আমি বলতে এ সেক্টরে তুলনামূলক প্রতিযোগিতা অনেক বেশি,তবে চাকরির অবারিত সুযোগ রয়েছে।সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো চাকরির জন্য এমবিএ করতে হবে(বিসিএস ব্যতিত)। কিন্তু টেকনিকেলে পড়ে ডিপ্লোমা করেই আপনি চাকরি পেতে পারেন।আর বিএসসি করলে তো আরো ভালো।কমার্সের চাইতে টেকনিকেলে পড়লে আমার মনে হয় দ্রুত চাকরি পেতে পারেন।

3249 views

কমার্স নিয়ে পড়া ই ভাল । কারন কমার্স নিয়ে পড়লে আপনি ভবিষ্যতে ভাল কিছু করতে পারবেন।কমার্স এ পরে C A করতে পারলে আপনার ভবিষ্যত উজ্জল।

3249 views

আপনি ডিপ্লোমা ই পড়তে পারেন কেননা চার বছ্র এই ডিপ্লোমা কোর্স শেষ করে আপনি অনেক চাকরি পাবেন করার মত বা আপনি চাইলে বি.এস.সি বা এম.এস.সি পরে করতে পারবেন।আর কমার্স নিলে দুবছর পড়ার পর আপনাকে চাকরির জন্য আগে বি.কম করতে হবে।আমার মতে আপনি ডিপ্লোমা পড়তে পারেন।বাকিটা আপনার খুশী।ধন্যবাদ।

3249 views
কমার্স পড়ে আপনি যা যা করতে পারবেন অর্থাৎ ভবিষ্যতে যেসব জব এর জন্যে আবেদন করতে পারবেন ডিপ্লোমা করার পর বিএসসি করেও আপনি সেসব পদের জন্যে আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ে আপনি চাইলে কমার্সের সব বিষয়ে ডিগ্রী নিতে পারেন, যেমন CA / MBA। কিন্তু কমার্স পড়ে আপনি চাইলেই ইঞ্জিনিয়ারিং এর Subject গুলির উপর ডিগ্রী নিতে পারেননা এবং ইঞ্জিনিয়ারিং এর সাথে সম্পর্কিত কোন জব এর জন্যে আবেদনও করতে পারবেননা। এককথায় ডিপ্লোমা পড়লে আপনি ভবিষ্যতে ক্যারিয়ার গঠনে বাড়তি সুযোগ বা সুবিধা পাবেন, সে হিসাবে ডিপ্লোমা বেটার। সর্বোপরি আপনি যাই পড়েননা কেন নিজের পঠিত বিষয়ের উপর চমৎকার দক্ষতা না থাকলে এই প্রতিযোগিতা মূলক বাজারে ভাল ক্যারিয়ার গঠন করা সম্ভব না।


3249 views

Related Questions