2 Answers
জর্দা ভাত তৈরীর নিয়ম এবং উপকরনঃ
উপকরণ : পোলাওর চাল ১ কাপ, পানি ৩ কাপ, ঘি আধা কাপ, কমলালেবু ১/৪ কাপ বা আনারস চারভাগের এক কাপ, মাওয়া চারভাগের এক কাপ, দুধ ২ টেবিল চামচ, লবঙ্গ-এলাচ-দারুচিনি পরিমান মতো, কিসমিস- পেস্তাবাদাম, মোরব্বা পরিমাণ মতো।
যেভাবে তৈরি করবেন : চাল-ধুয়ে পানিতে জর্দা রঙ দিয়ে ভাত রান্না করতে হবে। অন্য একটি পাত্রে দুধ- চিনি- লবঙ্গ- এলাচ-আনারস বা কমলালেবু দারুচিনি সব দিয়ে সিরা করতে হবে। এবার এতে ভাত দিয়ে নাড়িয়ে পানি শুকাতে হবে। তারপর ঘি দিয়ে নেড়ে ১০ মিনিট আবার রান্না করতে হবে। যখন জর্দা আঠালো হয়ে উঠবে তখন একটি পাত্রে ঢেলে বাতাসে রাখতে হবে কিছুক্ষণ। তারপর পরিবেশন করুন নিজের মতো।
কার্টেসিঃ মোহাম্মদ শুভ।
উপকরণ: পোলাওয়ের চাল (চিনি গুঁড়া)
আধা কেজি, চিনি ৩ কাপ, কিশমিশ
আধা কাপ, গরম মসলা, এলাচ ৫টি,
লবঙ্গ ৫টি, দারচিনি ২ টুকরা, আনারস ১
কাপ (ছোট টুকরো করা), মোরব্বা আধা
কাপ,
জর্দার রং ১ চা-চামচ, গুঁড়া দুধ ২
টেবিল-চামচ, পেস্তাবাদাম কুচি
স্বাদমতো, মাওয়া আধা কাপ, ঘি বা
বাটার অয়েল ১ কাপ অথবা আধা কাপ
ঘি + আধা কাপ সয়াবিন তেল।
প্রণালি: পানি ফুটিয়ে নিতে হবে ঘি
ও রং দিয়ে। চাল ধুয়ে আধা ঘণ্টা
ভিজিয়ে রাখতে হবে। ফোটানো
পানিতে চাল দিয়ে শক্ত ভাত রান্না
করে মাড় ঝরিয়ে নিতে হবে। মোটা
কড়াইয়ে শক্ত ভাত, চিনি, গরম মসলা,
গুঁড়া দুধ, আনারস, মোরব্বা, গরম ঘি বা
তেল দিয়ে মিলিয়ে চুলায় অল্প আঁচে
তাওয়ার ওপর দিয়ে বসিয়ে রাখতে
হবে ঘণ্টা খানেক। নামানোর আগে
বাদাম, পেস্তা, কিশমিশ ও মাওয়া
দিয়ে নেড়ে নামাতে হবে। আগে
হালকা হাতে কয়েকবার নেড়ে নিতে
হবে। সাজিয়ে পরিবেশন।
মাওয়া: গুঁড়া দুধ ২ টেবিল-চামচ, গুঁড়া
চিনি ১ চা-চামচ, ঘি আধা চা-চামচ,
গোলাপজল আধা চা-চামচ। সব
মিলিয়ে মাওয়া বানাতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy