আমার সাথে আমার চাচাতু ভাইয়ের মধ্যে সম্পর্ক নিয়ে প্রশ্ন?

আমার একজন বিশেষ ধরনের চাচাতু ভাই আছে।ও আর আমি ছোটবেলা থেকেই এক সাথেই বড় হয়েছি।আমার চাচাতো ভাইটি অহংকারী ধরনের।ওর স্বার্থপরতা চরম।ও ছোটখাটো কথাতে ঝগড়া করতে সর্বদা প্রস্তুত থাকে।ও ছোটখাটো ঝগড়ায় তর্ক করে নিজের বন্ধুত্বতা ভাঙ্গতে দ্বিধা করে না।আর সে  যেকোনো তর্কে সর্বদা জেতার মানসিকতা রাখে।তর্কটি সামান্য হোক বা নিছক দুষ্টুমির হোক বা কথার কথা হুক। আমার কি ওর সাথে সম্পর্ক টিকিয়ে রাখা উচিত? আর সম্পর্ক যদি টিকিয়ে রাখতে হয় তাহলে ওর সাথে কিভাবে ব্যবহার করা উচিত?আমি কিন্তুু সম্পর্ক টিকিয়ে রাখতে চাই।কিন্তুু ওর চরিত্র আমি একদম পছন্দ করি না। আর ওর চরিত্র বদলানো অসম্ভব।তাহলে এখন আমার করণীয় কী?

2730 views

2 Answers

আপনি তো ওকে বোঝাতে পারেন ।নিজে না পারলে ওর গুরুজন কাউকে দিয়ে বোঝান ।আর যদি সংশোধন না হয়,তাহলে ওর সাথে আপনি ভালো ব্যবহার করুন ।ওর সাথে গোপন কথা শেয়ার করবেন না ।ওর সাথে কম কথা বলার চেষ্টা করবেন ।কারণ বেশি কথা বললেই ঝগড়া করা শুরু করে দিবে ।কোনো কিছুতে কাজ না হলে,সম্পর্ক শেষ করে দিন ।কারণ দুষ্টু গাভীর চেয়ে শূণ্য গোয়াল অনেক ভালো ।

2730 views Answered

যেহেতু সে আপনার পরিবারের একজন তাই

কষ্ট করেও সম্পর্কটা টিকিয়ে, বিপদের সময়

পরিবারের লোকজনদেরই দরকার পড়ে, 

আর যাতে তর্ক শুরু না হয়, সেই ব্যবস্থা

করুন,  কোনো কথায় তর্ক শুরু হলে আপনি

পিছিয়ে আসুন, তাকে জিত তে দিন,  এতে

সম্পর্কটা তো টিকে থাকবে।  

( এটা পুরোটা আমার নিজের মতামত, 

কারণ আমার কাছে পরিবার খুব দামি) 

2730 views Answered

Related Questions

Next steps