1 Answers
না, এটা কোন কার্টুন চরিত্র নয়। বাস্তবে তিনি একজন বাস্কেটবল খেলোয়াড়।
আসলে এই মানুষটির নাম ইয়াও মিং। পেশায় তিনি একজন বাস্কেটবল প্লেয়ার, আদপে চীনের বাসিন্দা। বর্তমানে আমেরিকায় এনবিএ বাস্কেটবল খেলছেন তিনি। ইয়াও এনবিএ-র সবচেয়ে লম্বা প্লেয়ার। উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি। এই ছবিটি তৈরি করা হয় ইয়াও-এর এক বিশেষ মুহূর্তের অভিব্যক্তি অবলম্বনে। ২০০৯ সালে একটা বাস্কেটবল ম্যাচের পরে সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাংবাদিকদের সঙ্গে তাঁর কথোপকথনের যে ভিডিও রেকর্ডিং করা হয় তারই একটি অংশে ইয়াও-এর মুখে ফুটে ওঠে এই অভিব্যক্তি। ২০১০ সালে‘রেজ কমিকস’ ক্যাম্পেনের মাধ্যমে ‘ডাম্ব বিচ’ নামে ইয়াও-এর সেই অভিব্যক্তির আদলে তৈরি মেমেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপর মেমেটির জনপ্রিয়তা অর্জন করতে সময় লাগেনি।
3077 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy