1 Answers
দৃষ্টিশক্তি কমে যাওয়ার অনেক কারণ আছে।যেমন: ১।খুব কাছ থেকে টিভি দেখা, ২।মোবাইল,কম্পিউটার বেশী বেশী ব্যবহার, ৩।শাকসবজি কম খাওয়া, ৪।মাছ খেতে না চাওয়া, ৫।পানি কম খাওয়া, ৬।শুধু শুধু পাওয়ারের চশমা পরা, ৭।চোখ পরিষ্কার না রাখা ইত্যাদি। এছাড়া আরো বহু কারণ আছে।তবে এগুলো করলে খুব দ্রুত চোখের দৃষ্টিশক্তি কমে যায়। ............ খাদ্য তালিকায় কিছু পরিবর্তন আনার ফলে, চোখের দৃষ্টি শক্তি অক্ষুন্ন রাখা সম্ভব। আনারসঃ আনারস বহুবর্ষজীবী উদ্ভিদ।মিষ্টি, রসালো ও সুস্বাদু এই ফলটি, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ও পুষ্টিকর। আনারসে আছে প্রচুর ভিটামিন ও খনিজ উপাদান, যেমন—ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাসিয়াম। এছাড়াও আনারসে আছে বিটা ক্যারোটিন, যা আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে ও চোখের পেশি গঠনে ভূমিকা পালন করে। আনারসের জুস বানিয়ে নিয়মিত খাওয়ার ফলে, দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। খেজুরঃ খেজুর ফলটি সারা বছর কম খেলেও রমজান মাসে ফলটির চাহিদা অনেক বেড়ে যায়। ইফতারিতে খেজুর না থাকলে যেন একটা অপূর্ণতা থেকেই যায়। এই খেজুরে রয়েছে পানি, খনিজ পদার্থ, আমিষ, শর্করা, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন বি১, ভিটামিন বি২, সামান্য পরিমাণ ভিটামিন সি, ৩২৪ কিলোক্যালরি খাদ্যশক্তি। শুধু পুষ্টিগুণেই সীমাবদ্ধ নয়, দৃষ্টিশক্তি বৃদ্ধিতেও খেজুর কার্যকর ভূমিকা পালন করে। সে উদ্দেশ্যে, সারা দিনের কিছু খাদ্য ঘাটতি পূরণের জন্য দৈনিক ১০০ গ্রাম খেজুর খাওয়া প্রয়োজন। আঙ্গুরঃ আঙ্গুরে আছে প্রচুর ভিটামিন। যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আরো বাড়ায় দেহের প্রোটিন লেভেলও। কিন্তু সম্প্রতি গরেষকরা জানালেন, আঙ্গুর চোখের সুরক্ষাও সর্বদা নিয়োজিত থাকে। আঙ্গুরে এমন এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা বার্ধক্যজনিত অন্ধত্বকে ধারে-কাছেও ঘেঁষতে দেয় না।রেটিনার সুরক্ষায়, প্রতিদিনের ডায়েট চার্টে নিয়মিত আঙ্গুর রাখলে তা জীবনের শেষদিকে গিয়ে চোখের সুরক্ষায় ঢাল হিসেবে কাজে দেবে। আমলকীঃ আমলকী একটু মিষ্টি, একটু পানসে আর অনেকটা টক টক স্বাদের একটি ফল। এটি একপ্রকার ভেষজ ফল। অত্যধিক পরিমানে ‘ভিটামিন সি’ থাকার কারণে আমলকীকে ‘ভিটামিন সি’-এর অভাবজনিত রোগ রোধ করতে সক্ষম। চোখের জ্যোতি বৃদ্ধিতে আমলকী খুবই উপকারী। চোখ লাল হওয়া, চুলকানো ও চোখ দিয়ে পানি পড়া রোধেও আমলকী বিশেষ ভূমিকা পালন করে। ডিমঃ ডিম আমাদের দেশের এটি পরিচিত খাদ্য। ডিমে বিদ্যমান ওমেগা-৩ চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখে। ওমেগা হচ্ছে একধরনের পলিআনস্যাটুরেটেড (Polyunsaturated) ফ্যাটি এসিড। একে বলা হয় অত্যাবশ্যকিয় ফ্যাটি এসিড যা শরীরের জন্য প্রয়োজন কিন্তু মানব শরীর তা উৎপন্ন করতে পারে না। তাই দেহে ওমেগা-৩-র উৎপন্ন বৃদ্ধি করে, চোখের সুরক্ষায় প্রতিদিন অন্তত ১টা ডিম খাওয়া জরুরি। বহেড়াঃ বহেড়ার ৫ গ্রাম খোসাচূর্ণ ও ৩-৪ চা চামচ ভৃংগরাজের নির্যাস একসাথে মিশিয়ে সকালে খালিপেটে সেবন করলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। নির্দিস্ট মাত্রায় সেবনে এর কোনরূপ পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy