আমার উত্তর অনুমোদন দেওয়া হয়না কেন?
4 Answers
বিস্ময়ে কোন প্রশ্নে উত্তর প্রদান করা হলে উত্তরটি অনুমোদনের জন্য বিস্ময়ের মডারেটরগণের নিকট জমা হয়। মডারেটরগণ কয়েকটি বিষয়ের উপর ভিক্তি করে একটি উত্তর অনুমোদন দিয়ে থাকেন। ১. উত্তরটি সঠিক কিনা। ২. উত্তরটি প্রশ্নের সাথে সংগতিপূর্ণ কিনা। ৩. উত্তরে প্রায় সকল বানান সঠিক আছে কিনা। ৪. একই উত্তর আগেই প্রদান করা হয়েছে কিনা। ৫. উত্তরটি হুবহু কোথাও থেকে কপি করা হয়েছে কিনা। হয়ে থাকলে তার রেফারেন্স দেওয়া আছে কিনা। ৬. উত্তরটি যথেষ্ট মানসন্মত কিনা। উপরোক্ত বিষয়গুলিতে আপনার উত্তরটি যদি পাস করে, তবে অবশ্যই অবশ্যই অনুমোদন পাবে। এর পরেও যদি আপনার মনে কোন সংশয় থাকে তবে আপনার উত্তর দেওয়া প্রশ্নটির লিংক (url) দিয়ে নিচের লিংকে একটি অভিযোগ করুন। আপনি অবশ্যই অভিযোগের জবাব পাবেন। https://www.bissoy.com/feedback পরিশেষে: বিস্ময় উত্তরের মানে বিশ্বাসী, সংখ্যায় নয়।
আকিল,বর্তমানে আপনার কোন উত্তর অনুমোদনের
অপেক্ষায় নেই।আপনি মানসম্মত, প্রাসঙ্গিক, এবং গ্রহনযোগ্য
উত্তর দিয়ে যান অতিদ্রুত অনুমোদন পাবেন।
এই মুহূর্ত আপনার কোন উত্তর
অনুমোদনের অপেক্ষায় নেই।
আর আপনি বিষ্ময়ে নতুন তাই, অনুমোদন
পেতে সময় লাগবে
হতাশ হবেন না।
যথোপযুক্ত, মানসম্মত
তথ্যবহুল, উত্তর দিতে থাকুন, অবশ্যই
অনুমোদন পাবেন।
উত্তর দেওয়া অব্যাহত রাখুন।
আমরা অবশ্যই বিবেচনা করে অনুমোদন
দিবো।
নতুন অবস্থায় প্রতিটি উত্তর পর্যালোচনা করে দেখতে হয়,আর প্রতিদিন অসংখ্য প্রশ্ন+উত্তর করা হয় বিস্ময়ে তাই এটা মেইনটেন্ট করা টাফ।। তাই অনুমোদন পেতে দেরি হয়। তবে নির্দিষ্ট সময় পর প্রশ্ন অথবা উত্তরে অনুমোদনের প্রয়োজন পরেনা
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy