২০১৬ সালে ফিতরা কত টাকা নির্ধারণ করা হয়েছে?
ফিতরা সম্পর্কে সঠিক তথ্য জানতে চাই? কোথাও ফিতরার কথা বলা হয়েছে ৪৫ টাকা, আবার কোথাও বলা হয়েছে ৬৬ টাকা। আসলে কোনটা সঠিক? কোরআন হাদিসের আলোকে বিস্তারিত জানতে চাই?
3554 views
2 Answers
ফিতরা বিভাগ বা জেলাভিত্তিক নির্ধারিত হয়ে থাকে। তবে ৪৫ টাকা কোথাও নির্ধারিত হয়েছে এমনটা শুনিনি।
যাই হোক, ফিতরার পরিমাণ নির্ধারণের পদ্ধতি হলো:
- ১ কেজি ৬৩৬ গ্রাম আটার সমপরিমাণ মূল্য
- অথবা, ৩ কেজি ২৭২ গ্রাম খেজুরের সমপরিমাণ মূল্য
- কিংবা, ৩ কেজি ২৭২ গ্রাম কিসমিসের সমপরিমাণ মূল্য
(সকল মূল্য আপনার অঞ্চলে চলমান বাজারদর অনুযায়ী হিসেব করতে হবে)
আপনার সাধ্য অনুযায়ী উপরের যেকোনো একটি হিসেবে সরাসরি আটা/ময়দা, খেজুর বা কিসমিস দান করতে পারেন কিংবা এর সমপরিমাণ মূল্যের অন্যান্য দ্রব্যও দান করতে পারেন।
3554 views
Answered
ইসলামি ফাউন্ডেশন ফিতরা এই বছর ৬৫ টাকা থেকে ১৬৫০ টাকা পর্যন্ত নির্ধারণ করেছেন। আমি এই খবরটুকু কিছুদিন আগে "প্রথম আলো" পত্রিকায় পেয়েছি।
3554 views
Answered