ক্লাশ অফ ক্ল্যান্স গেমে ক্ল্যান এ জয়েন করলে কি লাভ?

একটা ক্ল্যান এ যোগ দিলাম।এবার কি কি করতে হবে?শুধু যোগ দিলেঈ হবে?ক্ল্যান এর কোনও যুদ্ধে অংশগ্রহণ করতে হবে কি?কিভাবে।আমি এই গেমে নতুন তাই দয়া করে সাহায্য করুন।
3099 views

2 Answers

আপনি যদি নতুন হন তাহলে ক্ল্যান এর সিনিয়র দের থেকে হেল্প নিতে পারবেন। ডোনেট পাবেন।আপনি যখন এটাক দিবেন তখন ক্ল্যান থেকে আপনি কিছু ট্রুপ্স নিয়ে যেতে পারবেন এক্সট্রা। ক্ল্যান এ থাকলে আপনি ওয়ার করতে পারবেন। ক্ল্যান এ আপনি ২৫০০০ ডোনেট করলে ২৫০ টা জেমস পাবেন। তাছাড়া ক্ল্যান এ থাকলে আপনি সবার সাথে চ্যাট করতে পারবেন।গেম টা আর বিরক্ত লাগবেনা তখন।

3099 views Answered

ক্ল্যান (Clan) একটা ইংরেজি যার অর্থ দল বা গোষ্ঠী। স্বাভাবিক ভাবে দল বা গোষ্ঠী যেমন এই গেইমসেও প্রায় একই রকম। একটা ক্ল্যানে চার ধরনের মেম্বার রয়েছে ১.লিডার(Leader), 2.কো-লিডার (Co Leader), ৩. ইল্ডার (Elder),৪. মেম্বার (Member)। তাদের প্রত্যেকের আলাদা আলাদা ক্ষমতা রয়েছে যেমন লিডার এবং কো-লিডারা ওয়ার(যুদ্ধ) সার্স দিতে পারবেন। তাদের ইচ্ছা মত যাকে খুশি তাকে যুদ্ধে রাখতে পারবেন। এছাড়াও ক্ল্যানে মেসেজ সেন্ড করতে পারবে। তারমানে আপনার যুদ্ধে অংশগ্রহণের জন্য লিডার অথবা কো-লিডারকে বলতে হবে। ক্ল্যানে যোগ দেওয়ার পর আপনার বিশেষ করনিই যখন আপনাকে যুদ্ধে যোগ করবে তখন (মানে যুদ্ধের দিন) আপনাকে বিপক্ষ দলের বেইসগুলোতে আক্রমণ করতে হবে এবং চেষ্ট করতে হবে ৩ স্টার তুলার। ক্ল্যানে থাকার উপকারিতাগুলো নিচে উল্লেখ করছি- ১। প্রথমে আপনি আপনার ক্ল্যানের মেম্বারদের কাছ থেকে আর্মি নিতে পারবেন। ২।আপনাকে ওয়ারে যোগ করলে ওয়ার করতে পারবেন। আর ওয়ার স্টার দিয়ে একটা এচিভমেন্ট রয়েছে সেটি সম্পূর্ণও করতে পারবেন।এচিভমেন্ট সম্পূর্ণ হলে জেমস পাবেন যা দিয়ে আপনি বিল্ডার নামাতে পারবেন সেই সাথে অন্য কাজও করা যায়। ৩। আপনি অন্য কাউকে আপনার আর্মি দিতে পারবেন আপনার খুশি মত।যাকে ডোনেট বলে। নির্দিষ্ট পরিমাণ আর্মি দিলে Friend Need নামক এচিভমেন্টটা সম্পূর্ণ হবে। ৪। আপনি আপনার ক্ল্যান মেম্বারদের কাছ থেকে ক্ল্যান চেটের মাধ্যমে বিভিন্ন পরামর্শ নিতে পারবেন। ৫। ফ্রেন্ড চেলেঞ্জ করতে পারবেন।

3099 views Answered

Related Questions

Next steps