আমি ওর সাথে এফবিতে কথা বলি। তো কি করে বা কি ভাবে বুঝবো সে আমাকে ভালোবাসে . Fb তে কেমন sms পাব। সে আমাকে লাইক করতে শুরু করলে কিভাবে বুজবো, প্লিজ একদম সুন্দর আনসার দিয়ে সাহায্য করবেন। . প্লিজ এটা আমার জীবনের প্রশ্ন?
3228 views

2 Answers

নিচের এগুলো যদি কোন মেয়ের মাঝে দেখতে পান তবে বুঝে নিবেন সে আপনাকে সত্যিকার অর্থেই ভালোবাসে ১. অসুস্থ হলে আপনার খবর রাখে আপনার প্রতি তার ভালোবাসা আছে, এ বিষয়টি বোঝার অন্যতম উপায় হলো আপনি অসুস্থ হলে সে আপনার খবর নেবে। এ সময় আপনার যে কোনো প্রয়োজনে তাকে ডাকলে কাছে পাবেন। আপনার দুঃসময়ে তার এগিয়ে আসা দেখেই বুঝে নেবেন, সে আপনাকে ভালোবাসে। ২. আপনাকে রক্ষা করে যে আপনাকে ভালোবাসে সে সব সময় আপনাকে নানা প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করবে। আপনাকে নিয়ে কেউ হাসাহাসি করলে সে তাতে অংশ নেবে না, বরং তাদের বিরুদ্ধেই থাকবে। এমনকি আপনি তার কাছ থেকে সাহায্য না চাইলেও সে আপনার সাহায্যে এগিয়ে আসবে। ৩. আপনার পরিবারকে সম্মান করে আপনার পরিবার আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর আপনাকে যে ভালোবাসে সে আপনার পরিবারকেও সম্মান করবে। আপনার বাবা-মা কিংবা ভাই- বোনকে সে সম্মান করবে। তাদের সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে সে অতি সম্মানের সঙ্গে তা করবে। ৪. আপনাকে উৎসাহ দেয় আপনাকে যে ভালোবাসে সে আপনার নানা অর্জন দেখে খুশি হবে এবং আরও অর্জনে আপনাকে উৎসাহিত করবে। আপনি তাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন, এ জন্য সে মোটেও দুঃখ পাবে না। তার বদলে সে আপনার অর্জনে সহায়তা দিতে এগিয়ে আসবে এবং সে জন্য গর্ববোধ করবে। ৫. ভবিষ্যৎ পরিকল্পনা করে আপনার সঙ্গে জড়িয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে কেউ কি এগিয়ে এসেছে? যদি এগিয়ে আসে তাহলে বুঝে নিন, সে আপনার প্রতি দুর্বল, আপনাকে ভালোবাসে এবং আপনার সঙ্গে জীবন অতিবাহিত করতে চায়। ৬. আপনার মতামতের মূল্য দেয় যে আপনাকে ভালোবাসে সে আপনার মতামতেরও মূল্য দেয়। আপনার কথা সে সময় নিয়ে শুনবে এবং সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। যদি কেউ আপনার মতামতকে মূল্য না দেয় তাহলে এর বিপরীত অবস্থা হবে। কিন্তু আপনাকে যদি ভালোবাসে তাহলে সে আপনাকে একজন বুদ্ধিমান বলেই মনে করবে। তাছাড়া আপনি একদিন বা কয়েকদিন দেখা না করে দেখতে পারেন সে মন খারাপ করেছে কিনা। তাহলেই বুঝতে পারবেন।

3228 views

নিচের লক্ষন গুলো দেখতে পাবেন, ১) পুরুষেরা যেমন প্রেমে পড়লে হুট করে বলে ফেলতে পারেন, মেয়েরা কিন্তু তেমনটা নয়। হুট করে বলার বদলে বরং তিনি ইঙ্গিত দিয়ে কথা বলবেন। যেমন, আপনি কেমন স্ত্রী চান কিংবা কেমন প্রেমিকা আপনার পছন্দ ইত্যাদি প্রশ্ন করবেন বারবার। ২। যখন আপনার সাথে দেখা হবে, তিনি খুব পরিপাটি হয়ে ও সেজেগুজে আসবেন। আর আপনি একটু তাকালে বা প্রশংসা করলে লজ্জায় লাল হবেন। ৩। আপনি তাকে ফোন করলে বেশিরভাগ সময়ই দেরি না করেই কল রিসিভ করবেন আর তাকে অনেক উচ্ছসিত শোনাবে স্বাভাবিকের তুলনায়। ৪। আপনি ও আপনার জীবনের ব্যাপারে তিনি অনেক প্রশ্ন করবেন, নিয়মিত খোঁজ খবর নেবেন। আপনি খেয়েছেন কিনা, সব ঠিক আছে কিনা ইত্যাদি তুচ্ছ ব্যাপারেও তার অনেক আগ্রহ থাকবে। ৫। নিজের পরিবার ও বন্ধুদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে তিনি আগ্রহী হবেন।

3228 views

Related Questions