ফক্স রোগ কেনো হয় লক্ষন দেখা দিলে কি করা প্রয়োজন সমপুর্ন্য ভালো হতে কত দিন সময় লাগতে পারে?
1 Answers
চিকেন পক্স একটি খুবই ছোঁয়াচে রোগ,ভেরিসেলা জোস্টার নামের ভাইরাস এর জন্য দায়ী।ছোটবড়,নারি-পুরুষ ভেদে সকল বয়েসিরাই এ রোগে আক্রান্ত হতে পারেন,তবে শিশুদের মধ্যে আক্তান্তের হার বেশি হয়ে থাকে।একবার আক্রান্ত হলে সাধারণত শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়।অনেক সময় পরবর্তীবার এ রোগের জীবাণুর আক্রমণে 'হারপিজ জোসটার' নামে আরেকটি রোগের প্রকাশ ঘটে থাকে।
কিভাবে ছড়ায়
কাশি-হাঁচি, এমনকি ত্বকের সংস্পর্শে এলেও অন্যরা এতে আক্রান্ত হতে পারে।রোগটি ছড়াতে শুরু করে ত্বকে গুটি দেখা দেওয়ার দুদিন আগে থেকেই। আর ছড়াতে থাকে যদ্দিন না সব কটি গুটি শুকিয়ে যায়। তাই আক্রান্ত রোগী অনেক সময় নিজে বুঝে ওঠার আগেই রোগ ছড়াতে থাকে।
লক্ষণ
আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার ১০-২১ দিনের মধ্যে এ রোগের লক্ষন প্রকাশ পেয়ে থাকে। ত্বকে ফুস্কুড়ি প্রকাশ পাওয়ার ২-৩ দিন পূর্বেই জ্বরের ভাব হয়,শরীরে বেথা অনুভূত হয়ে থাকে।পেটে বেথা হতে পারে। ফুস্কুরিতে চুলকানি ও জ্বালা-পোড়া অনুভূতি হতে পারে। ফুস্কুরিতে পরবর্তীতে পানি আসে এবং সবশেষে শুকনো কাল বর্ণের খোসা তৈরি হয়ে থাকে।এ রোগ এর স্থায়িত্ব ১৫-৩০ দিন হতে পারে।
চিকিৎসা
ভাইরাস জনিত রোগ বিধায় এ রোগের কোন চিকিৎসা প্রয়োজন হয় না। সাবধানতা অবলম্বন করলে কদিন পর এমনিতেই ভাল হয়ে যায়। তবে লক্ষ্মণ অনুসারে রোগীকে প্রশান্তি দেয়ার জন্য চিকিৎসা দেয়া হয়ে থাকে।যেমন জ্বর ও চুলকানির তীব্রতা কমানোর জন্য অশুদ দেয়া যেতে পারে। রোগের তীব্রতার উপর ভিত্তি করে, অনেক সময় এনটি-ভাইরাল বা এনটি-বায়ওঁটিক ওশধ দেয়া হয়ে থাকে।
জটিলতা
আক্রান্ত শিশুদের ক্ষেত্রে অনেক সময় শ্বাসনালীর সংক্রামণ,পাতলা পায়খানা ইত্যাদি দেখা দিয়ে জীবনহানির কারন হতে পারে।
ত্বকে ব্যাকটেরিইয়া জনিত সংক্রামণ হতে পারে।সঙ্ক্রামন পরবর্তীতে ত্বকে গর্ত থেকে যেতে পারে।
প্রতিরোধ
আক্রান্ত রোগীকে পৃথক করার মাধ্যমে এ রোগের সংক্রামণ অনেকাংশেই কমানো যায়।
শিশুকে এ রোগের প্রতিরোধক টিকা দিন।
আক্রান্ত রোগীকে প্রচুর পানি ও পুষ্টিকর খাবার খেতে দিন।
জলবসন্তে মাছ-মাংস নিষেধ বলে ভুল ধারণা প্রচলিত আছে,বরং এগুলো বেশি খেতে দিন।
ত্বকের ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে। সম্ভব হলে প্রতিদিন গোসল করান।
ত্বকের ফুসকুড়ি খুঁটবেন না, এগুলো স্বাভাবিকভাবেই শুকাবে। হালকা আরামদায়ক সুতির কাপড় পরান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy